বৃহস্পতিবার, ১১ জুন, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ

প্রকাশ : ১১ জুন ২০২৬, ১১:১০

জয়ের ক্ষুধা আর্জেন্টিনাকে এগিয়ে রাখবে

মির্জা জাকির
জয়ের ক্ষুধা আর্জেন্টিনাকে এগিয়ে রাখবে

বিশ্ব ফুটবলের মহাসমুদ্রে এখন উত্তাল পৃথিবীর কোটি কোটি দর্শক। মানুষের হৃদয়ে বিশ্বকাপ ফুটবল। এই প্রথম ৪৮ দল নিয়ে অনুষ্ঠিত হচ্ছে বিশ্বকাপ। বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা আবারো শিরোপার অন্যতম দাবিদার। লিওনেল মেসির নেতৃত্বে আর্জেন্টিনা কাতারে বিশ্ব জয়ের যে গৌরবময় অধ্যায় রচনা করেছে, তা শুধু একটি শিরোপা ছিলো না, ছিলো আবেগ, অধ্যবসায় এবং ফুটবল রোমান্টিসিজমের জয়। মেসির বয়স এখন বেশি, তবু তার অভিজ্ঞতা, নেতৃত্ব এবং দলের মধ্যে জয়ের ক্ষুধা আর্জেন্টিনাকে এগিয়ে রাখবে বলে আমার বিশ্বাস। ব্যক্তিগতভাবে আমি আর্জেন্টিনার সমর্থক হলেও অন্যদের ভালো খেলা দেখা মিস করি না।

এদিকে ব্রাজিলও বসে নেই। ব্রাজিলের তরুণ প্রতিভারা ইউরোপীয় ক্লাব ফুটবলে নিজেদের ক্রীড়া নৈপুণ্যে তার প্রমাণ রেখেছে। এবার তারা ভয়ংকর শক্তিতে পরিণত হতে পারে। সাম্বা ফুটবলের সৌন্দর্য আবারও বিশ্বকে মুগ্ধ করবে বলে বিশ্বাস। পাশাপাশি ফ্রান্স, ইংল্যান্ড ও পর্তুগালকেও ছোট করে দেখার সুযোগ নেই।

মির্জা জাকির, সাবেক সাধারণ সম্পাদক, চাঁদপুর প্রেস ক্লাব।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়