প্রকাশ : ২০ মে ২০২৬, ২৩:০৯
রাজারগাঁওয়ে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষা পদক প্রতিযোগিতা

হাজীগঞ্জ উপজেলার ১নং রাজারগাঁও ইউনিয়নের ৬নং পূর্ব রাজারগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে বুধবার (২০ মে ২০২৬) প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা ২০২৬ অনুষ্ঠিত হয়।
দিনব্যাপী অনুষ্ঠিত এ প্রতিযোগিতায় ছিলো ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা, বিষয়ভিত্তিক প্রতিযোগিতা, কুইজ ও কাবিং প্রতিযোগিতা।প্রতিযোগীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
প্রাথমিক শিক্ষক সমিতির রাজারগাঁও ইউনিয়নের সাধারণ সম্পাদক মো. আক্তার হোসেন প্রধানিয়া ও ৬নং পূর্ব রাজারগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. মোস্তাক উল্যার যৌথ পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন হাজীগঞ্জ উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. মাহবুবুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার ইলিয়াস ও মোসাম্মদ রাবেয়া আক্তার । উপস্থিত ছিলেন প্রধান শিক্ষক হাছান মাহমুদ, মো. মনির হোসেন, হাজেরা বেগম, বিলকিছ আক্তার, ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. আব্দুল আউয়াল, আছমা আক্তার, অমূল্য চন্দ্র সূত্রধর, মোশারফ হোসেন, সফিউল আলম, সহকারী শিক্ষক খোরশেদ আলম, এনামুল হক, কামরুল ইসলাম, নারগিস আক্তার, আয়েশা আক্তার, রেহানা আক্তার, খাদিজা আক্তারসহ ইউনিয়নের সকল প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।








