প্রকাশ : ২২ এপ্রিল ২০২৬, ০০:৫১
পুরাণবাজার ২নং বালক ও মেয়ে দল জয়ী
সরকারি প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে

অনলাইন ডেস্ক
২১ এপ্রিল সকালে হাসান আলী সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে শুরু হয়েছে সরকারি প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্ট ২০২৬-এর চাঁদপুর সদর উপজেলা পর্যায়ের খেলা। প্রথম খেলায় ২নং বালক মেয়ে দল ১-০ গোলের ব্যবধানে হারায় দক্ষিণ তরপুরচন্ডী সরকারি প্রাথমিক বিদ্যালয় মেয়ে দলকে। পরের খেলায় ২ নং বালক ছেলে দল ২-০ গোলের ব্যবধানে উত্তর তরপুরচন্ডী কাজীপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ছেলে দলকে পরাজিত করে কোয়ার্টার ফাইনালে উন্নীত হয়।







