রবিবার, ২২ ফেব্রুয়ারি, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য

প্রকাশ : ২২ ফেব্রুয়ারি ২০২৬, ১১:৩৮

চাঁদপুরে শুরু হয়েছে ৪৪ তম জাতীয় ক্রিকেট চ্যাম্পিয়নশিপ

ক্রীড়া প্রতিবেদক।।
চাঁদপুরে শুরু হয়েছে ৪৪ তম জাতীয় ক্রিকেট চ্যাম্পিয়নশিপ
চাঁদপুর স্টেডিয়ামে রোববার সকালে ৪৪ তম জাতীয় ক্রিকেট চ্যাম্পিয়নশিপ টায়ার টু-এর উদ্বোধন করেন সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নাহিদ ইকবাল।

চাঁদপুর স্টেডিয়ামে শুরু হয়েছে ৪৪ তম জাতীয় ক্রিকেট চ্যাম্পিয়নশিপ টায়ার টু-এর খেলা ।

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের আয়োজনে রোববার (২২ ফেব্রুয়ারি ২০২৬) সকাল পৌনে নয়টায় টুর্নামেন্টের উদ্বোধন করেন সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নাহিদ ইকবাল।

চাঁদপুর জেলা ক্রীড়া সংস্থার ব্যবস্থাপনায় উদ্বোধনী ম্যাচে অংশগ্রহণ করে কক্সবাজার ও হবিগঞ্জ জেলা ক্রিকেট দল।সোমবারের ম্যাচে অংশগ্রহণ করবে রাঙ্গামাটি ও নেত্রকোনা জেলা দল।

জেলা ক্রীড়া সংস্থা সূত্রে জানা যায়, চাঁদপুরের এ ভেন্যুতে চারটি দল অংশগ্রহণ করেছে। দলগুলো হলো : কক্সবাজার, হবিগঞ্জ, রাঙ্গামাটি ও নেত্রকোনা জেলা ক্রিকেট দল।

উদ্বোধনী ম্যাচে উপস্থিত ছিলেন জেলা ক্রীড়া অফিসার আফাজ উদ্দীন, ক্রীড়া সাংবাদিক ও জেলা ক্রীড়া সংস্থার আহ্বায়ক কমিটির সাবেক সদস্য অ্যাড. ইয়াসিন আরাফাত ইকরাম, বাংলাদেশ আম্পায়ার এন্ড স্কোরার্স চাঁদপুর জেলা শাখার সাধারণ সম্পাদক অ্যাড. বিশ্বজিত কর রানা, হবিগঞ্জের টিম ম্যানেজার ইব্রাহিম খলিল সোহেল, কক্সবাজারের টিম ম্যানেজার সালাউদ্দিন সহ ক্রিকেটাররা।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়