মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারি, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য

প্রকাশ : ১০ ফেব্রুয়ারি ২০২৬, ০৩:০৪

চাঁদপুর স্টেডিয়ামে টি ২০ ক্রিকেট টুর্নামেন্টের চ্যাম্পিয়ন ভিক্টোরিয়ান্স

ক্রীড়া প্রতিবেদক
চাঁদপুর স্টেডিয়ামে টি ২০ ক্রিকেট টুর্নামেন্টের চ্যাম্পিয়ন ভিক্টোরিয়ান্স
ক্যাপশান -- চাঁদপুর স্টেডিয়ামে টি ২০ ক্রিকেট টুর্নামেন্টের পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি 'ক্লিন চাঁদপুরে'র প্রতিষ্ঠাতা অ্যাড. নুরুল আমিন খান আকাশ, সাবেক ক্রিকেটার ও ক্রীড়া সাংবাদিকের সাথে চ্যাম্পিয়ন ভিক্টোরিয়ান্স দলের ক্রিকেটাররা।

চাঁদপুর স্টেডিয়ামে টি ২০ ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। জেলার ক্রিকেট কোচ ও ক্রিকেটার পলাশ কুমার সোমের ব্যাবস্থাপনায় ৪টি দল নিয়ে এ টুর্নামেন্টের খেলাগুলোর আয়োজন করা হয়। টুর্নামেন্টে রানারআপ হয়েছে চাঁদপুর রোয়ার।

টুনামেন্টে অংশ নিয়েছিলো টেলেন্ট হান্ট চাঁদপুর, চাঁদপুর ভিক্টোরিয়ান্স, ফেয়ারলেস চাঁদপুর ও চাঁদপুর রোয়ার। টুর্নামেন্টের ৪টি দলে চাঁদপুরের সিনিয়র ও জুনিয়র খেলোয়াড় সহ জেলা এবং উপজেলার বয়সভিত্তিক ক্রিকেটাররা অংশগ্রহণ করেন।

টুর্নামেন্টের ফাইনাল ম্যাচে অংশগ্রহণ করে চাঁদপুর রোয়ার ও চাঁদপুর ভিক্টোরিয়ান্স। প্রথমে ব্যাট করে চাঁদপুর রোয়ার ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১৪০ রান করে। ব্যাট হাতে রাতুল ৩৩ বলে ৫১ রান করেন।

চাঁদপুর ভিক্টোরিয়ান্স ১৪১ রানের জয়ের টার্গেট নিয়ে খেলতে নামে। তারা ১৭ ওভার ৪ বলে ৫ উইকেট হারিয়ে জয়ের লক্ষ্যে পৌঁছে যায়। ব্যাট হাতে তরুণ ৩৩ বলে ৪৭ রান করেন।

ফাইনাল খেলা শেষে বিকেল ৩ টায় পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন 'ক্লিন চাঁদপুর'-এর প্রতিষ্ঠাতা ও বিশিষ্ট ক্রীড়াবিদ,

সমাজসেবক অ্যাড. নূরুল আমিন খান আকাশ।

উপস্থিত ছিলেন জেলা ক্রীড়া অফিসার আফাজ উদ্দিন, চাঁদপুর জেলা ফটোজার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি ও ক্রীড়া সাংবাদিক অ্যাড. ইয়াসিন আরাফাত ইকরাম, সাবেক ক্রিকেটার আলম, সুকন, কামরুল ইসলাম সহ অন্য ক্রিকেটাররা।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়