প্রকাশ : ১০ ফেব্রুয়ারি ২০২৬, ০২:৪৪
শাহরাস্তির মাতৃছায়া বিদ্যা নিকেতনের বার্ষিক ক্রীড়া

শাহরাস্তির মাতৃছায়া বিদ্যা নিকেতনের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (৮ ফেব্রুয়ারি ২০২৬) সকাল ১০টায় বিদ্যালয় মাঠে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা শেষে বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি, প্রাক্তন প্রধান শিক্ষক মো. আবদুর রহিম দেওয়ানের সভাপতিত্বে দুপুর ১ টায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন সমাজসেবক নূরুল আজম সোহাগ, ইউনিয়ন পরিষদের সাবেক সচিব মো. আবদুল মান্নান, চেড়িয়ারা স্কুল এন্ড কলেজের সিনিয়র শিক্ষক মো.আবুল বাসার, কলেজ শাখার আইসিটি বিষয়ের প্রভাষক মো. শাহজামাল, উপজেলা যুবদলের সভাপতি আলী আজগর মিয়াজী, চেড়িয়ারা স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মো. আবুল কালাম, উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. মনির হোসেন প্রমুখ। বিদ্যালয়ের প্রধান শিক্ষক ছোটন চক্রবর্তীর সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সূচীপাড়া উত্তর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আলী হায়দার মজুমদার, শিক্ষানুরাগী মো.হারুনুর রশীদ ষষ্ঠী, বিদ্যালয়ের শিক্ষক, অভিভাবক ও বিভিন্ন শ্রেণির শিক্ষার্থীরা। আলোচনা সভা শেষে অতিথিবৃন্দ বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ী ও কৃতী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার তুলে দেন।
|আরো খবর








