বুধবার, ০৪ ফেব্রুয়ারি, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য

প্রকাশ : ০৪ ফেব্রুয়ারি ২০২৬, ১৪:৩৯

জেলা আইনজীবী সমিতির ব্যাডমিন্টন টুর্নামেন্টের পুরস্কার বিতরণ

জেলা আইনজীবী সমিতির ব্যাডমিন্টন টুর্নামেন্টের পুরস্কার বিতরণ
আদালত প্রতিবেদক

চাঁদপুর জেলা আইনজীবী সমিতির বার্ষিক ব্যাডমিন্টন টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। টুর্নামেন্টের চ্যাম্পিয়ন হয়েছে অ্যাড. হিমেল ও অ্যাড. সাব্বির জুটি।

সোমবার (২ ফেব্রুয়ারি ২০২৬) রাতে জেলা জজ আদালতের সম্মুখস্থ মাঠে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চাঁদপুরের সিনিয়র জেলা ও দায়রা জজ সামছুন্নাহার।

জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাড. বাবর বেপারীর সভাপতিত্বে অনুষ্ঠান পরিচালনা করেন অ্যাড. জসিম উদ্দীন মেহেদী হাসান।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ল্যান্ড সার্ভে ট্রাইব্যুনাল (আপিল) বিচারক আমিরুল ইসলাম, অতিরিক্ত জেলা ও দায়রা জজ (১) শরাফ উদ্দীন আহমেদ, অতিরিক্ত জেলা ও দায়রা জজ (২) কামাল হোসেন, জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি অ্যাড. ইকবাল-বিন-বাশার, অ্যাড. আহছান হাবীব সহ বিচারক ও আইনজীবীরা।

খেলা শেষে প্রধান অতিথি সহ অন্য অতিথিরা চ্যাম্পিয়ন ও রানারআপ সহ অন্যদের মাঝে পুরস্কার তুলে দেন। টুর্নামেন্টে রানারআপ হয়েছেন অ্যাড. জসিম উদ্দীন (২) ও অ্যাড. কাউছার জুটি এবং ৩য় হয়েছেন অ্যাড. জসিম মেহেদী ও অ্যাড. মাসুদ রানা জুটি।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়