বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ

প্রকাশ : ১২ নভেম্বর ২০২৬, ২২:১৭

কুষ্টিয়ায় এনসিপি নেত্রীর বাড়িতে অগ্নিসংযোগের প্রতিবাদে চাঁদপুরে বিক্ষোভ

কুষ্টিয়ায় এনসিপি নেত্রীর বাড়িতে অগ্নিসংযোগের প্রতিবাদে চাঁদপুরে বিক্ষোভ
অনলাইন ডেস্ক

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর রাজনৈতিক পর্ষদের সদস্য, যুগ্ম আহ্বায়ক ও সংসদ সদস্য নুসরাত তাবাসসুম জ্যোতির কুষ্টিয়ার দৌলতপুরে অবস্থিত গ্রামের বাড়িতে অগ্নিসংযোগের ঘটনার প্রতিবাদে চাঁদপুরে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১২ নভেম্বর ২০২৬) বিকেলে চাঁদপুর বাসস্ট্যান্ড এলাকায় এই কর্মসূচি পালিত হয়। জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) চাঁদপুর জেলা শাখা ও এর সকল অঙ্গ-সংগঠন এবং ইউনিটের উদ্যোগে এই বিক্ষোভ মিছিলের আয়োজন করা হয়।

​বিক্ষোভ মিছিল শেষে চাঁদপুর বাসস্ট্যান্ড চত্বরে এক প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) চাঁদপুর জেলা আহ্বায়ক মো. মাহবুব আলম। এ সময় সমাবেশে দলটির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত থেকে তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেন এবং অবিলম্বে এই ন্যাক্কারজনক ঘটনার সাথে জড়িত দুষ্কৃতকারীদের খুঁজে বের করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

​উল্লেখ্য, ১১ নভেম্বর ২০২৬ রাতে কুষ্টিয়ার দৌলতপুরে এনসিপি নেত্রী ও সংসদ সদস্য নুসরাত তাবাসসুম জ্যোতির গ্রামের বাড়িতে অগ্নিসংযোগের ঘটনা ঘটে। এর তীব্র নিন্দা জানিয়ে দেশের বিভিন্ন স্থানে প্রতিবাদ কর্মসূচি পালন করছে দলটি।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়