শুক্রবার, ১৯ জুন, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ

প্রকাশ : ১৮ জুন ২০২৬, ২৩:০৮

আর্জেন্টিনা রাষ্ট্রদূতের সঙ্গে শেখ ফরিদ আহম্মেদ মানিক এমপির সৌজন্য সাক্ষাৎ

চাঁদপুরে আসার আমন্ত্রণ

চাঁদপুর কণ্ঠ রিপোর্ট।।
আর্জেন্টিনা রাষ্ট্রদূতের সঙ্গে শেখ ফরিদ আহম্মেদ মানিক এমপির সৌজন্য সাক্ষাৎ

আর্জেন্টিনা প্রজাতন্ত্রের রাষ্ট্রদূতের সঙ্গে বৃহস্পতিবার (১৮ জুন ২০২৬) সংস্কৃতি প্রতিমন্ত্রীর দপ্তরে সৌজন্য সাক্ষাৎ করেন চাঁদপুর-৩ আসনের সংসদ সদস্য শেখ ফরিদ আহম্মেদ মানিক।

সাক্ষাৎকালে বাংলাদেশ ও আর্জেন্টিনার বন্ধুত্বপূর্ণ সম্পর্ক, সাংস্কৃতিক বিনিময় এবং পারস্পরিক সহযোগিতার বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়। বিশেষ করে আর্জেন্টিনা রাষ্ট্রদূতকে তিনি জানিয়েছেন, আমার নির্বাচনী এলাকা চাঁদপুর-৩ তথা সমগ্র চাঁদপুরে আর্জেন্টিনা ফুটবল দলের অসংখ্য ভক্ত রয়েছেন, যারা আর্জেন্টিনাকে হৃদয়ে ধারণ করেন। এ সময় লিওনেল মেসির দেশ আর্জেন্টিনার রাষ্ট্রদূতকে চাঁদপুর সফরের আন্তরিক আমন্ত্রণ জানান শেখ ফরিদ আহম্মেদ মানিক এমপি, যাতে তিনি আমাদের এলাকার মানুষের ভালোবাসা ও আতিথেয়তা কাছ থেকে অনুভব করতে পারেন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়