প্রকাশ : ০৭ এপ্রিল ২০২৬, ১৭:৫৫
সালাউদ্দিন মোহাম্মদ বাবরের মৃত্যুতে জেলা আওয়ামী লীগের শোক

রোববার (৫ এপ্রিল ২০২৬) কিডনিসংক্রান্ত জটিলতায় চিকিৎসাধীন অবস্থায় চাঁদপুর ফেমাস হাসপাতালে জেলা যুবলীগের সিনিয়র যুগ্ম আহ্বায়ক সালাউদ্দিন মোহাম্মদ বাবর ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি... রাজিউন)। তার মৃত্যুতে চাঁদপুর জেলা আওয়ামী লীগের সভাপতি নাছির উদ্দিন আহমেদ এবং সাধারণ সম্পাদক আবু নঈম পাটওয়ারী দুলাল শোকবার্তায় গভীর দুঃখ ও শোক প্রকাশ করেছেন। নেতৃবৃন্দ বলেন, সালাউদ্দিন মোহাম্মদ বাবর ছিলেন একজন স্বনামধন্য ব্যবসায়ী, চাঁদপুরের ঐতিহ্যবাহী আওয়ামী পরিবারের সন্তান, সৎ, নিষ্ঠাবান ও জনবান্ধব রাজনৈতিক নেতা এবং সমাজসেবক। তাঁর মৃত্যুতে চাঁদপুর জেলা আওয়ামী লীগ একজন নিবেদিতপ্রাণ সহযোদ্ধাকে হারিয়েছে, যা অপূরণীয় ক্ষতি।
শোকবার্তায় নেতৃবৃন্দ মরহুমের শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন এবং মহান আল্লাহর নিকট তাঁর আত্মার মাগফেরাত কামনা করেন।







