শুক্রবার, ২৬ জুন, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ

প্রকাশ : ২৬ জুন ২০২৬, ২১:৫৫

পবিত্র আশুরা পালনে রূপসায় মিলাদ মাহফিল

ফরিদগঞ্জ ব্যুরো।।
পবিত্র আশুরা পালনে রূপসায় মিলাদ মাহফিল

পবিত্র আশুরা উপলক্ষে ফরিদগঞ্জ উপজেলার

রূপসা জমিদার পরিবারের উত্তরসূরি, খান বাহাদুর নাসির উদ্দিন চৌধুরী ওয়াক্ফ এস্টেট, তহুরুন নেছা চৌধুরানী ওয়াক্ফ এস্টেট এবং আব্দুল লতিফ চৌধুরী ওয়াক্ফ এস্টেটের মোতাওয়াল্লি ও বাংলাদেশ ওয়াক্ফ এস্টেট ফাউন্ডেশনের মহাসচিব এবং মোহাম্মদ গাজী চৌধুরী ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও সভাপতি আলহাজ্ব সৈয়দ মেহেদী হাসান চৌধুরীর উদ্যোগে মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২৬ জুন ২০২৬) বাদ আসর মিলাদ মাহফিলে দোয়া ও মুনাজাত পরিচালনা করেন মাও. আব্দুর রহমান। এ সময় উপস্থিত ছিলেন ফরিদগঞ্জ প্রেস ক্লাবের সহ-সভাপতি মশিউর রহমান, সাবেক ইউপি চেয়ারম্যান বিল্লাল হোসেন ভূঁইয়া, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক নজরুল ইসলাম নজু, উপজেলা যুবদলের সাবেক সহ-সভাপতি ফারুক খান, বিএনপি নেতা আব্দুল জলিল, বিএনপির নেতা মোহাম্মদ আলী মৃধা ও কামাল হোসেন।

সৈয়দ মেহেদী হাসান চৌধুরী বলেছেন, পবিত্র আশুরা মুসলিম উম্মাহর জন্যে অত্যন্ত তাৎপর্যপূর্ণ ও শোকাবহ একটি দিন। বিশ্বের মুসলিমরা দিনটি গভীর শ্রদ্ধা, ধর্মীয় ভাবগাম্ভীর্য ও যথাযোগ্য মর্যাদার সঙ্গে পালন করে।

তিনি বলেন, মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর দৌহিত্র ইমাম হুসাইন (রা.) কারবালার প্রান্তরে ইসলাম ও সত্য-ন্যায় প্রতিষ্ঠার জন্যে নিজের জীবন উৎসর্গ করেছিলেন। তিনি অন্যায়ের সাথে কখনও আপস করেননি। তাঁর এই আত্মত্যাগ মুসলিম উম্মাহর জন্যে সত্য, ন্যায়, ত্যাগ ও আদর্শের এক অনন্য দৃষ্টান্ত হয়ে থাকবে।

তিনি আরও বলেন, পবিত্র আশুরা ইসলামের ইতিহাসে বহু গুরুত্বপূর্ণ ঘটনার স্মারক। তাই এ দিনের শিক্ষা আমাদের ব্যক্তিগত, সামাজিক ও ধর্মীয় জীবনে ধারণ করা উচিত।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়