বুধবার, ১৭ জুন, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ

প্রকাশ : ১৭ জুন ২০২৬, ২১:৩১

ফরিদগঞ্জে চাঁদপুর কণ্ঠের প্রতিষ্ঠাবার্ষিকীতে মোতাহার হোসেন পাটওয়ারী

চাঁদপুরের সেরা পত্রিকা চাঁদপুর কণ্ঠকে জনগণের কথা বলার জন্য এগিয়ে যেতে হবে

ফরিদগঞ্জ ব্যুরো
চাঁদপুরের সেরা পত্রিকা চাঁদপুর কণ্ঠকে জনগণের কথা বলার জন্য এগিয়ে যেতে হবে

চাঁদপুরের প্রথম দৈনিক চাঁদপুর কণ্ঠের ৩২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ফরিদগঞ্জে কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৭ জুন ২০২৬) রাতে ফরিদগঞ্জ প্রেসক্লাবে চাঁদপুর কণ্ঠের ফরিদগঞ্জ ব্যুরো ইনচার্জ প্রবীর চক্রবর্তীর সভাপতিত্বে ও প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নুরুল ইসলাম ফরহাদের পরিচালনায় আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য, বিশিষ্ট রাজনীতিবিদ ও শিক্ষানুরাগী মোতাহার হোসেন পাটওয়ারী (সিআইপি)।

প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, চাঁদপুরে আজ অনেক পত্রিকা। এর ভিড়েও চাঁদপুর কণ্ঠ তার স্বতন্ত্র বৈশিষ্ট্য বজায় রেখে টিকে রয়েছে। বিশেষ করে পত্রিকার প্রধান সম্পাদক কাজী শাহাদাতের নেতৃত্বে পুরো জেলাজুড়ে সেরা কলম সৈনিকদের মিলনস্থল চাঁদপুর কণ্ঠ। আমি ব্যক্তিগতভাবে কাজী শাহাদাতকে চিনি। তিনি যেমন সাংবাদিক হিসেবে নিজের সুদৃঢ় অবস্থান নিশ্চিত করেন, তেমনি পত্রিকাটিতেও লেখনির মাধ্যমে আমাদের হৃদয় কেড়ে নিচ্ছেন। সেরাদের সেরা পত্রিকা চাঁদপুর কণ্ঠ--এ কথা বলা বেশি হবে না। প্রিন্ট ও অনলাইনে সামনভাবে পত্রিকাটি ভূমিকা রাখছে সমাজের কল্যাণে। আমি আশা করবো পত্রিকা তার নিজস্ব ঢংয়ে জনমানুষের জন্যে কাজ করবে। চাঁদপুরের সেরা পত্রিকা হিসেবে চাঁদপুর কণ্ঠকে জনগণের কথা বলার জন্যে এগিয়ে যেতে হবে। আমরা পত্রিকাটির এবং ফরিদগঞ্জ পরিবারের পাশে থাকার চেষ্টা করবো।

মতবিনিময় সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন প্রেসক্লাবের সভাপতি মামুনুর রশিদ পাঠান, নবনির্বাচিত সভাপতি আবু হেনা মোস্তফা কামাল, সাবেক সভাপতি নুরুন্নবী নোমান, নবনির্বাচিত সাধারণ সম্পাদক জাহিদুুল ইসলাম ভূঁইয়া ও চাঁদপুর কণ্ঠের নিজম্ব প্রতিনিধি শামীম হাসান। আলোচনা শেষে অতিথিবৃন্দ চাঁদপুর কণ্ঠের ৩২তম প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটেন। এ সময় ফরিদগঞ্জে কর্মরত গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়