প্রকাশ : ০৬ মে ২০২৬, ০২:১৯
শিশু শিক্ষার্থীকে ইভটিজিংয়ের দায়ে ৪ জনকে ২ লক্ষ টাকা জরিমানা

শাহরাস্তিতে শিশু শিক্ষার্থীকে ইভটিজিং-এর দায়ে চার শিক্ষার্থীকে ২ লাখ টাকা জরিমানা করা হয়েছে। মঙ্গলবার (৫ মে ২০২৬) ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে উপজেলা নির্বাহী অফিসার ও বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট নাজিয়া হোসেন এ জরিমানা করেন।
|আরো খবর
জানা গেছে, উপজেলার চিতোষী পূর্ব ইউনিয়নের মনিরা আজিম একাডেমি-র এক শিশু শিক্ষার্থীকে ৫ জন মিলে শ্লীলতাহানির চেষ্টা করে। পুলিশ অভিযোগের ভিত্তিতে ৪ জনকে আটক করে, তারা হলো : কসবা গ্রামের মো. রাকিবুল হাসান (১৮), তানজিল ছিদ্দিক সৌরভ (১৮), আহসিম বিল্লাহ তানি (১৮) ও রায়ের বাগ গ্রামের আশ্রাফুল করিম (১৮)।
অন্যদিকে তেতৈশ্বর গ্রামের মো. মনির হেসেনের ছেলে মাহফুজ আলম ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। পরে মাহফুজ আলমের পিতা মনির হোসেন ছেলে ভবিষ্যতে এমন ঘটনা করবে না মর্মে উপজেলা নির্বাহী অফিসার নাজিয়া হোসেনকে মুচলেকা দেন।
ডিসিকে/ এমজেডএইচ




