শুক্রবার, ০১ মে, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ

প্রকাশ : ০১ মে ২০২৬, ১৭:২১

সাবেক এমপি জিএম ফজলুল হকের স্মরণে দোয়া মাহফিল ও মেজবান

আব্দুল্লাহ আল মামুন
সাবেক এমপি জিএম ফজলুল হকের স্মরণে দোয়া মাহফিল ও মেজবান

চাঁদপুর-৩ (সদর) আসনে বারবার নির্বাচিত সাবেক সংসদ সদস্য, বাংলাদেশ জাতীয় সংসদের সাবেক প্যানেল স্পিকার এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নির্বাহী সদস্য, জননেতা জি এম ফজলুল হক এমপি’র রুহের মাগফেরাত কামনায় দোয়া মাহফিলমেজবান অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১ মে ২০২৬) সকাল ৯টা থেকে চাঁদপুর সদর উপজেলার বাবুরহাট এলাকায় অবস্থিত তাঁর নিজ বাসভবন ‘হক মহল’-এ এই আয়োজন শুরু হয় এবং জুমার নামাজের পরও তা অব্যাহত থাকে।

IMG 20260501 WA0063

অনুষ্ঠানের শুরুতে বাবুরহাট বাইতুল ফালাহ জামে মসজিদের পেশ ইমাম মুফতি মাওলানা ফারুক আহমেদ মরহুমের আত্মার মাগফেরাত কামনায় বিশেষ মোনাজাত পরিচালনা করেন। মোনাজাতে চাঁদপুর-৩ আসনের বর্তমান সংসদ সদস্য শেখ ফরিদ আহম্মেদ মানিক, বিএনপি, এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার হাজারো মানুষ অংশগ্রহণ করেন।

দোয়া মাহফিল শেষে আয়োজিত মেজবানে প্রায় ১৫ হাজারেরও বেশি মানুষ অংশ নেন বলে আয়োজক সূত্রে জানা গেছে। এতে অংশগ্রহণকারীরা মরহুম নেতার রুহের মাগফেরাত কামনা করে দোয়া করেন এবং তাঁর রাজনৈতিক ও সামাজিক অবদানের কথা স্মরণ করেন।

মরহুমের পরিবারের পক্ষ থেকে তাঁর পুত্র ব্যারিস্টার জিয়াউল হক জিকো উপস্থিত সকল শুভানুধ্যায়ী, রাজনৈতিক সহকর্মী ও সাধারণ জনগণের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বলেন, তাঁর পিতার জন্যে সবার দোয়া ও ভালোবাসা পরিবারের জন্যে গভীর প্রেরণা হয়ে থাকবে।

file 00000000464c7207a4cb3e7f995eaaca

জেলা ও বিভিন্ন উপজেলা থেকে আগত হাজারো নেতাকর্মী ও সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে পুরো আয়োজনটি ধর্মীয় ভাবগাম্ভীর্যপূর্ণ পরিবেশে সম্পন্ন হয়। আয়োজনে শৃঙ্খলা, ব্যবস্থাপনা ও অতিথি আপ্যায়নের প্রশংসা করেন উপস্থিত অনেকে।

উল্লেখ্য, জননেতা জি এম ফজলুল হক এমপি চাঁদপুর-৩ আসনের উন্নয়ন, রাজনৈতিক নেতৃত্ব এবং জনসেবামূলক কর্মকাণ্ডের জন্যে এলাকায় ব্যাপকভাবে সমাদৃত ছিলেন।

ডিসিকে /এমজেডএইচ

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়