শুক্রবার, ২১ আগস্ট, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ

প্রকাশ : ২১ আগস্ট ২০২৬, ২১:৩৩

কোড়ালিয়া থেকে গাঁজাসহ মাদক কারবারি আটক

​চাঁদপুর কণ্ঠ রিপোর্ট।।
কোড়ালিয়া থেকে গাঁজাসহ মাদক কারবারি আটক

চাঁদপুর শহরের কোড়ালিয়া এলাকা থেকে শাকিল খান (৩২) নামে এক মাদক কারবারিকে গাঁজাসহ আটক করেছে পুলিশ। শুক্রবার (২১ আগস্ট ২০২৬) বিকেলে চাঁদপুর মডেল থানা পুলিশ তাকে আটক করে।

​পুলিশের তথ্য মতে, শাকিল কুমিল্লা থেকে গাঁজার বড় চালান এনে চাঁদপুরে পাইকারি ও খুচরা বিক্রি করতো। পুরাণবাজারের নিতাইগঞ্জ এলাকা থেকে এসে সে কোড়ালিয়ায় বাসা ভাড়া নিয়ে দীর্ঘদিন ধরে এই ব্যবসা চালিয়ে আসছিলো।

এমন তথ্যের সূত্র ধরে শুক্রবার (২১ আগস্ট ২০২৬) তার বাসায় অভিযান পরিচালনা করা হয়। অভিযানের সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে শাকিল ঘরের টয়লেটের ভেতরে গাঁজা লুকিয়ে রাখে এবং জানালার ফাঁক দিয়ে বাইরে ফেলে দেয়ার চেষ্টা করে। পরে পুলিশ তল্লাশি চালিয়ে টয়লেট ও জানালার আশপাশ থেকে গাঁজা উদ্ধার করে। ​এ ঘটনায় তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে এবং আইনি প্রক্রিয়া শেষে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে বলে জানিয়েছে পুলিশ।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়