সোমবার, ১৮ মে, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য

প্রকাশ : ১৮ মে ২০২৬, ১৬:১৯

মতলবে ৭ আসামি গ্রেফতার

রেদওয়ান আহমেদ জাকির
মতলবে ৭ আসামি গ্রেফতার

মতলব দক্ষিণ উপজেলায় পুলিশের চারটি অভিযানে ৩ বছরের সাজাপ্রাপ্ত আসামিসহ ৭ জনকে গ্রেফতার করেছে পুলিশ| সোমবার (১৮ মে ২০২৬) সকালে ও রোববার রাতে পুলিশের বিশেষ অভিযানে গোপন সংবাদের ভিত্তিতে তাদের গ্রেফতার করা হয়|

পুলিশ জানায়, উপজেলার নায়েরগাও দক্ষিণ ইউনিয়নের ঘোড়াধারী এলাকা হতে ৩ বছরের সাজাপ্রাপ্ত আসামি মমিন পাটোয়ারী (২৫) ও মো. বিল্লাল হোসেন (২৭), উপাদী উত্তর ইউনিয়নের বহরী এলাকার মো. পারভেজ মিয়াজী (৩২), মতলব পৌরসভার ঢাকিরগাও এলাকার কাজলী সিনেমা হলের পিছন থেকে মো. আল আমিন হোসেন (২৮), পৌরসভার চরমুকুন্দী এলাকা থেকে ফরিদ সওদাগর (৩৮) , নূর মোহাম্মদ সওদাগর (৩১) ও গণি মিয়া সওদাগর (৭৪) কে গ্রেফতার করা হয় | এরা সকলেই আদালতের ও পুলিশের বিভিন্ন মামলায় ওয়ারেন্টভুক্ত একাধিক মামলার আসামি|

মতলব দক্ষিণ থানার অফিসার ইনচার্জ (ওসি) হাফিজুর রহমান মানিক জানান, বিশেষ অভিযানে ৭ আসামিকে গ্রেফতার করা হয়েছে এবং তাদের বিরুদ্ধে মাদকদ্রব্যসহ অন্যান্য মামলা রয়েছে| আসামিদের চাঁদপুরের বিজ্ঞ বিচারিক হাকিমের আদালতে প্রেরণ করা হয়েছে|

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়