বৃহস্পতিবার, ২৬ মার্চ, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ
  •   হাজীগঞ্জে ৩ ডাকাত গ্রেফতার। পিকআপ সহ দেশীয় অস্ত্র উদ্ধার

প্রকাশ : ২৬ মার্চ ২০২৬, ১৯:০১

স্বাধীনতা দিবসে চাঁদপুর জেনারেল হাসপাতালে রোগীদের মাঝে উন্নতমানের খাবার বিতরণ

স্টাফ রিপোর্টার
স্বাধীনতা দিবসে চাঁদপুর জেনারেল হাসপাতালে রোগীদের মাঝে উন্নতমানের খাবার বিতরণ

মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে ২৫০ শয্যাবিশিষ্ট চাঁদপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রোগীদের মাঝে উন্নতমানের বিশেষ খাবার পরিবেশন করা হয়েছে। দিবসটির তাৎপর্যকে ঘিরে বৃহস্পতিবার (২৬ মার্চ ২০২৬) দিনব্যাপী সরকারি ব্যবস্থাপনায় হাসপাতালের সকল ইনডোর রোগীদের মাঝে এই খাবার বিতরণ করা হয়।

জানা যায়, ২৫০ শয্যার এই হাসপাতালে গড়ে প্রতিদিন প্রায় সাড়ে ৩শ’ থেকে ৪শ’ রোগী ভর্তি থাকে। ফলে নির্ধারিত তালিকার বাইরেও বাড়তি রোগীদের কথা বিবেচনায় রেখে অতিরিক্ত খাবারের ব্যবস্থা করা হয়েছে, যাতে কেউ বঞ্চিত না হয়।

এদিন হাসপাতালের পুরুষ, মহিলা, শিশু, গাইনী ও কেবিনসহ বিভিন্ন ওয়ার্ডে ভর্তি রোগীদের জন্যে বিশেষ মেন্যুর আয়োজন করা হয়। সকালে নাস্তা হিসেবে পরিবেশন করা হয় সেমাই, মিষ্টি ও কলা। দুপুরে ছিলো সুস্বাদু পোলাও, মুরগির মাংস ও ডিম।

দুপুরে বিভিন্ন ওয়ার্ডে গিয়ে রোগীদের মাঝে এসব খাবার বিতরণ করেন হাসপাতালের সহকারী পরিচালক ডা. আশরাফ আহমেদ চৌধুরীসহ সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীরা।

এ সময় তারা রোগীদের খোঁজখবর নেন এবং চিকিৎসা সেবার সার্বিক বিষয় তদারকি করেন।

স্বাধীনতা দিবসে এমন আয়োজন রোগীদের মাঝে ভিন্ন এক অনুভূতি তৈরি করে। পরিবার-পরিজন থেকে দূরে হাসপাতালে থাকা রোগীদের মুখে কিছুটা হাসি ফোটাতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানান হাসপাতাল কর্তৃপক্ষ।

হাসপাতাল কর্তৃপক্ষ আরও জানায়, অসুস্থতার কারণে যারা জাতীয় দিবসের আনন্দ থেকে বঞ্চিত, তাদের পাশে দাঁড়ানোই এই উদ্যোগের মূল লক্ষ্য। চিকিৎসক, নার্স ও অন্যান্য কর্মচারীর সহযোগিতায় সুষ্ঠুভাবে খাবার বিতরণ কার্যক্রম সম্পন্ন হয়।

এ ধরনের মানবিক উদ্যোগ রোগীদের মানসিকভাবে শক্তি জোগায় এবং হাসপাতালের সেবার প্রতি তাদের আস্থা আরও বৃদ্ধি করে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়