শনিবার, ১৪ মার্চ, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ
  •   হাজীগঞ্জে ৩ ডাকাত গ্রেফতার। পিকআপ সহ দেশীয় অস্ত্র উদ্ধার

প্রকাশ : ১৪ মার্চ ২০২৬, ০৪:০৬

প্রাইভেট হাসপাতাল ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক অ্যাসোসিয়েশন চাঁদপুর জেলা শাখার ইফতার মাহফিল

জনগণের স্বাস্থ্যসেবায় সকলকে আরো আন্তরিক ভূমিকা রাখতে হবে

----শেখ ফরিদ আহমেদ মানিক এমপি

চৌধুরী ইয়াসিন ইকরাম
জনগণের স্বাস্থ্যসেবায় সকলকে আরো আন্তরিক ভূমিকা রাখতে হবে
ক্যাপশন --বাংলাদেশ প্রাইভেট হাসপাতাল ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক অ্যাসোসিয়েশন চাঁদপুর জেলা শাখার ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্য রাখেন চাঁদপুর-৩ আসনের সংসদ সদস্য শেখ ফরিদ আহম্মেদ মানিক। ছবি : ইয়াসিন ইকরাম।

বাংলাদেশ প্রাইভেট হাসপাতাল ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক অ্যাসোসিয়েশন চাঁদপুর জেলা শাখার ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৩ মার্চ ২০২৬) বিকেলে শহরের একটি রেস্টুরেন্টে আয়োজিত ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁদপুর-৩ (সদর-হাইমচর) আসনের সংসদ সদস্য শেখ ফরিদ আহমেদ মানিক। তিনি বলেন, জনগণের স্বাস্থ্যসেবায় সকলকে আরো আন্তরিক হতে হবে। জনগণের কল্যাণে হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারের মালিকরা ভালো ভূমিকা রাখবেন। আমাদের প্রধানমন্ত্রীর কথায় বোঝা যাচ্ছে যে, স্বাস্থ্য, শিক্ষা ও মাদকের ব্যাপারে কোনো কম্প্রোমাইজ নাই। আপনারা দয়া করে যারা স্বাস্থ্যসেবার সাথে জড়িত আছেন তারা চেষ্টা করবেন শতভাগ মান ধরে রাখার জন্য। গত সপ্তাহে জেলা প্রশাসন, সিভিল সার্জন, পুলিশ সুপারের সাথে আলোচনা হয়েছে জেনারেল হাসপাতালকে দালালমুক্ত করার জন্যে। আপনাদের সভাপতিসহ আপনারা বসে সুন্দরভাবে এ বিষয়ে সমাধানে আসবেন।

তিনি আরো বলেন, আমি চেষ্টা করছি পুরাণবাজারে ৫০ শয্যাবিশিষ্ট একটি হাসপাতাল করার। চাঁদপুরে পাঁচটি হাসপাতাল হলে পার্শ্ববর্তী লক্ষ্মীপুর, ফরিদপুর থেকে অনেক রোগী আসবে এ জেলাতে। আপনারা যারা এই পেশায় আছেন তারা চেষ্টা করবেন শতভাগ সেবা দেয়ার। টেস্টের ওপর নির্ণয় করে ডাক্তার রোগীর সেবা দেন। তাই আপনারা রোগীর টেস্টগুলো ভালোভাবে করে দেবেন।

বাংলাদেশ প্রাইভেট হাসপাতাল ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক অ্যাসোসিয়েশন চাঁদপুর জেলা শাখার সভাপতি ডা. মোবারক হোসেন চৌধুরীর সভাপতিত্বে বক্তব্য রাখেন পুলিশ সুপার মো. রবিউল হাসান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এরশাদ উদ্দিন, বাংলাদেশ প্রাইভেট হাসপাতাল ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক অ্যাসোসিয়েশন চাঁদপুর জেলা শাখার সিনিয়র সহ-সভাপতি ডা. মো. জাহাঙ্গীর খান, ভারপ্রাপ্ত সিভিল সার্জন রফিকুল ইসলাম ফয়সাল, এনডিএফের সভাপতি ডা. সালেহ আহমেদ, চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি সোহেল রুশদী, পরিবেশ অধিদপ্তর চাঁদপুরের উপ-পরিচালক মিজানুর রহমান, চাঁদপুর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সহকারী পরিচালক মিজানুর রহমান, ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর চাঁদপুরের সহকারী পরিচালক ইমরান হোসেন প্রমুখ।

সংগঠনের চাঁদপুর জেলা শাখার সাধারণ সম্পাদক জিএম শাহীন ও সহ-সভাপতি ইউনুছ উল্লাহর যৌথ পরিচালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চাঁদপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাড. একেএম সলিম উল্লাহ সেলিম, সহ-সভাপতি খলিলুর রহমান গাজী, চাঁদপুর চেম্বার অব কমার্সের সহ-সভাপতি তমাল কুমার ঘোষসহ জেলা প্রশাসন, পুলিশ বিভাগ, চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালের চিকিৎসক, বিভিন্ন প্রাইভেট হাসপাতালের চিকিৎসক, আইনজীবী, ব্যবসায়ী, গণমাধ্যমকর্মী ও সংগঠনের সদস্যরা।

অনুষ্ঠানের শুরুতে কোরআন তেলাওয়াত করেন সংগঠনের প্রচার সম্পাদক শাহ জামাল সোহাগ। ইফতারে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন সংগঠনের সহ-সভাপতি মাও. নেছার উদ্দিন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়