প্রকাশ : ০৫ মার্চ ২০২৬, ১০:০৬
শিশুর জটিল শিখনের সহজ রুপকার শিক্ষক

শিক্ষকরা শ্রেণীকক্ষে পাঠদান কার্যক্রম পরিচালনা করেন পদ্ধতি এবং কৌশলের আলোকে। আধুনিক প্রশিক্ষণপ্রাপ্ত শিক্ষকরা সর্বদাই চেষ্টা করেন নিজের সর্বোচ্চ মেধা এবং প্রচেষ্টাকে কাজে লাগিয়ে শিক্ষার্থীকে পাঠের প্রতি মনোযোগী করে তুলতে। অনেককেই দেখা যায় বিষয়বস্তুর উপর পর্যাপ্ত জ্ঞান ও দক্ষতা না নিয়েই শ্রেণীকক্ষে যান। যতটুকু পাঠ দান করার কথা তার চেয়ে কোন পরিকল্পনা বিহীন হ-য-ব-র-লভাবে পাঠদান করেন ।প্রত্যেকটি শিশুর মেধা ও বোঝার ক্ষমতা এক নয়। প্রশিক্ষণ শিক্ষকদের শিশু মনস্তত্ত্ব (Child Psychology) বুঝতে সাহায্য করে, যা শিক্ষার্থীদের শুধু পরীক্ষার খাতা দেখে নম্বর দেওয়া এখনকার মূল্যায়নের একমাত্র লক্ষ্য নয়। ধারাবাহিক মূল্যায়ন বা শিক্ষার্থীর আচরণিক পরিবর্তন কীভাবে পরিমাপ করতে হয়, তা প্রশিক্ষণের মাধ্যমে নিশ্চিত করা হয়।
একটি কথা মনে রাখা জরুরি: একজন অপ্রশিক্ষিত শিক্ষক শিক্ষার্থীর ক্ষতি করতে পারেন, কিন্তু একজন দক্ষ ও প্রশিক্ষিত শিক্ষক একটি প্রজন্মের ভবিষ্যৎ বদলে দিতে পারেন।ফলে তারা পিছিয়ে পড়া বা বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের আলাদাভাবে যত্ন নিতে পারেন।একটি ক্লাসে অনেক শিশু থাকে। তাদের মনোযোগ ধরে রাখা, শৃঙ্খলার মধ্যে রাখা এবং সবাইকে সক্রিয়ভাবে পাঠে অংশগ্রহণ করানোর কৌশলগুলো শিক্ষকরা প্রশিক্ষণ থেকেই শিখে থাকেন।প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা হলেন একটি জাতির শিক্ষার ভিত্তিমূল গড়ার কারিগর। শিশুদের কোমলমতি মনে শিক্ষার বীজ বপন করার জন্য কেবল বিষয়ভিত্তিক জ্ঞান থাকাই যথেষ্ট নয়, বরং বিশেষ কিছু দক্ষতার প্রয়োজন হয়।
প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকতা শুধু একটি পেশা নয়, একটি মহান ব্রত। এখানে পাঠদান শুধু পুঁথিগত জ্ঞান বিতরণ নয়, বরং একটি জীবনকে সঠিকভাবে গড়ে তোলার প্রাথমিক ভিত্তি নির্মাণ। একজন আদর্শ বা “সুপার টিচার” কেবল একজন পেশাজীবী নন, তিনি একজন স্থপতি, একজন বন্ধু এবং একজন দিকনির্দেশক। কিন্তু কীভাবে একজন শিক্ষক এই বহুমুখী দায়িত্ব সফলভাবে পালন করতে পারেন? তার সাফল্যের রহস্য লুকিয়ে আছে মানবদেহের অঙ্গপ্রত্যঙ্গের কার্যকারিতার মতোই কিছু মৌলিক উপাদানের সুসমন্বয়ে। আসুন আমরা জেনে নেই সেই “সুপার টিচারের অ্যানাটমি” বা দৈহিক গঠন, যার সচেতন অনুশীলন তাকে পরিণত করে শ্রেষ্ঠ শিক্ষকে।
একজন শিক্ষক তার জটিল চিন্তা কে সহজরূপে প্রকাশের জন্য শরীরের সাতটি অঙ্গ কে কিভাবে ব্যবহার করবেন, নিচে তার কিছু বর্ণনা দেয়া হলো --
১. মস্তিষ্ক (Brain): জ্ঞান, প্রস্তুতি ও কৌশল
এটি সুপার টিচারের পরিচালক কেন্দ্র। শুধু পাঠ্যবইয়ের জ্ঞান নয়, শিশু মনোবিজ্ঞান, বয়সোপযোগী শিক্ষণ কৌশল, সমস্যা সমাধানের দক্ষতা ও সৃজনশীল চিন্তা এখানে সংরক্ষিত থাকে। এর সক্রিয় ব্যবহারের অর্থ হলো প্রতিটি ক্লাসের জন্য নিখুঁত পরিকল্পনা, বৈচিত্র্যময় শিখন উপকরণ তৈরি এবং যেকোনো জটিল শিক্ষণ পরিস্থিতি মোকাবিলার প্রস্তুতি।
২. হৃদয় (Heart): ভালোবাসা, সহানুভূতি ও ধৈর্য
এটি শিক্ষকের শক্তির মূল উৎস। প্রতিটি ভিন্নমুখী শিশুর প্রতি অকৃত্রিম ভালোবাসা, তাদের ভুলত্রুটির প্রতি সহানুভূতি এবং বারবার বুঝিয়ে দেওয়ার অফুরন্ত ধৈর্য হৃদয়েরই দান। এটি শ্রেণিকক্ষকে একটি নির্ভরযোগ্য ও আন্তরিকতার পরিবেশে রূপান্তরিত করে।
৩. কান (Ears): গভীর শ্রবণ ও সংবেদনশীলতা
শিশুর বলা ও না-বলা উভয় কথাই শোনার ক্ষমতা এই অঙ্গের কাজ। কেবল উত্তর নয়, প্রশ্নের পিছনের চিন্তাকে বোঝা; কেবল কথাই নয়, নীরবতার বার্তাকে বুঝে নেওয়া। এটি শিক্ষককে শিশুর অন্তর্নিহিত চাহিদা, ভয় ও উৎসাহ সম্পর্কে সচেতন করে।
৪. চোখ (Eyes): সূক্ষ্ম পর্যবেক্ষণ
সুপার টিচারের চোখ কেবল দেখা নয়, ‘পর্যবেক্ষণ’ করে। কোন শিশু পিছিয়ে পড়ছে, কে অন্তর্মুখী, কার মধ্যে বিশেষ প্রতিভা লুকিয়ে আছে Ñ তা চোখ দিয়ে শনাক্ত করা যায়। এছাড়া ক্লাসরুমের সামগ্রিক পরিবেশ, শারীরিক ভাষা ও মিথস্ক্রিয়া নজরে রাখাও এর অন্তর্ভুক্ত।
৫. হাত (Hands): সৃজনশীল কার্যক্রম ও নির্দেশনা
হাত দ্বারা শেখানো, তৈরি করা এবং উৎসাহ দেওয়া হয়। হাতের কাজ, শিল্পকর্ম, বিজ্ঞানের মডেল তৈরি বা একটি আশ্বাসবাহী চাপড় দেওয়া Ñ সবই এই অঙ্গের ব্যবহার। এটি তত্ত্বীয় জ্ঞানকে বাস্তব ও মূর্ত অভিজ্ঞতায় রূপান্তরিত করে।
৬. মুখ (Mouth): স্পষ্ট যোগাযোগ ও অনুপ্রেরণা
স্পষ্ট উচ্চারণ, বোধগম্য ভাষা এবং ইতিবাচক ও অনুপ্রেরণাদায়ক বাক্য উচ্চারণ এই অঙ্গের দায়িত্ব। একটি হাসি, একটি প্রশংসা বা একটি গল্পের মাধ্যমে শিশুর মনে জ্ঞানের আলো জ্বালানো যায়। এর সঠিক ব্যবহার শিশুর আত্মবিশ্বাসের ভিত শক্ত করে।
৭. পা (Feet): গতিশীলতা ও সান্নিধ্য
শিক্ষকের ডেস্কে আটকে না থেকে পুরো ক্লাসরুমে চলাফেরা করা, প্রতিটি বেঞ্চে গিয়ে শিশুর কাছে পৌঁছানো, মাঠে বা ভ্রমণে তাদের সাথে অংশ নেওয়া Ñ এসবই পায়ের কাজ। এটি শিক্ষক ও শিক্ষার্থীর মধ্যে দূরত্ব ঘুচিয়ে সান্নিধ্য তৈরি করে।
এ ছাড়াও আরও একটি একটি অদৃশ্য কিন্তু গুরুত্বপূর্ণ অঙ্গ
সময় ব্যবস্থাপনা(Time Management , পাঠের বিভিন্ন ধাপ, কার্যক্রম ও মূল্যায়নের জন্য সময়ের সুষম বণ্টন করা। এটি শিক্ষককে শৃঙ্খলাবদ্ধ করে এবং প্রতিটি মুহূর্তের সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করে।ক
একজন সুপার টিচারের সাফল্য নির্ভর করে না কোনো একক অঙ্গের উপর, বরং এই সকল উপাদানের সামগ্রিক, সচেতন ও সুসমন্বিত প্রয়োগের উপর। প্রতিটি শিশুর মনে জ্ঞান ও নৈতিকতার বীজ বপনের এই দায়িত্বশীল কাজে শিক্ষক যখন নিজের ‘অ্যানাটমি’ বা গঠন সম্পর্কে সচেতন হন এবং তাকে নিরলসভাবে শাণিত করেন, কেবল তখনই তিনি পরিণত হন একজন প্রকৃত ‘সুপার টিচারে’। প্রাথমিক শিক্ষার এই বাগানে তারা হলেন সেই মালি, যার যত্ন ও পরিশ্রমেই গড়ে উঠবে ভবিষ্যৎ প্রজন্মের সুন্দর, সুস্থ ও আলোকিত মন।প্রত্যেকটি শিশুর মেধা ও বোঝার ক্ষমতা এক নয়। প্রশিক্ষণ শিক্ষকদের শিশু মনস্তত্ত্ব (Child Psychology) বুঝতে সাহায্য করে, যা শিক্ষার্থীদের শুধু পরীক্ষার খাতা দেখে নম্বর দেওয়া এখনকার মূল্যায়নের একমাত্র লক্ষ্য নয়। ধারাবাহিক মূল্যায়ন বা শিক্ষার্থীর আচরণিক পরিবর্তন কীভাবে পরিমাপ করতে হয়, তা প্রশিক্ষণের মাধ্যমে নিশ্চিত করা হয়।
একটি কথা মনে রাখা জরুরি: একজন অপ্রশিক্ষিত শিক্ষক শিক্ষার্থীর ক্ষতি করতে পারেন, কিন্তু একজন দক্ষ ও প্রশিক্ষিত শিক্ষক একটি প্রজন্মের ভবিষ্যৎ বদলে দিতে পারেন।ফলে তারা পিছিয়ে পড়া বা বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের আলাদাভাবে যত্ন নিতে পারেন।একটি ক্লাসে অনেক শিশু থাকে। তাদের মনোযোগ ধরে রাখা, শৃঙ্খলার মধ্যে রাখা এবং সবাইকে সক্রিয়ভাবে পাঠে অংশগ্রহণ করানোর কৌশলগুলো শিক্ষকরা প্রশিক্ষণ থেকেই শিখে থাকেন।প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা হলেন একটি জাতির শিক্ষার ভিত্তিমূল গড়ার কারিগর। শিশুদের কোমলমতি মনে শিক্ষার বীজ বপন করার জন্য কেবল বিষয়ভিত্তিক জ্ঞান থাকাই যথেষ্ট নয়, বরং বিশেষ কিছু দক্ষতার প্রয়োজন হয়।শিক্ষকও একজন মানুষ, তাই অনিচ্ছাকৃত ভুল হওয়া অস্বাভাবিক নয়। তবে দায়ভার নেওয়ার সবচেয়ে বড় উপায় হলোÑভুলটি স্বীকার করা এবং দ্রুততম সময়ে শিক্ষার্থীদের কাছে সঠিক তথ্যটি পৌঁছে দেওয়া।
রাশেদা আতিক রোজী : ইন্সট্রাক্টর, উপজেলা প্রাইমারি এডুকেশন ট্রেনিং সেন্টার (ইউপিইটিসি), সদর, চাঁদপুর।






