প্রকাশ : ২২ মে ২০২৬, ১৬:৫২
প্রত্যাশী আরএ উচ্চ বিদ্যালয়ের সভাপতি হলেন আব্দুর রহমান বেপারী

ফরিদগঞ্জ উপজেলার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান প্রত্যাশী আরএ উচ্চ বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সভাপতি হয়েছেন বিশিষ্ট সমাজসেবক ও রাজনীতিবিদ আব্দুর রহমান বেপারী। গত বৃহস্পতিবার (২১ মে ২০২৬) মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ড কুমিল্লার বিদ্যালয় পরিদর্শক স্বাক্ষরিত এক চিঠিতে (মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক স্তরের বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের গভর্নিংবডি ও ম্যানেজিং কমিটি) প্রবিধানমালা, ২০২৪-এর ৬৪(১০) ধারা অনুসারে নিচে উল্লেখিত ব্যক্তিদের সমন্বয়ে স্মারকের ইস্যু তারিখ হতে পরবর্তী ছয় মাসের জন্যে আব্দুর রহমান বেপারীকে সভাপতি করে এডহক কমিটি অনুমোদন দেয়া হয়। ৪ সদস্য বিশিষ্ট কমিটির অন্য সদস্যরা হলেন : প্রধান শিক্ষক, শিক্ষক প্রতিনিধি রুহুল আমিন ও অভিভাবক প্রতিনিধি নুরুল ইসলাম বেপারী ।
|আরো খবর
তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় নবনির্বাচিত সভাপতি আব্দুর রহমান বেপারী বলেন, শিক্ষা বোর্ড কর্তৃপক্ষ আমাকে যে গুরু দায়িত্ব অর্পণ করেছে, আমি চেষ্টা করবো শিক্ষা প্রতিষ্ঠানের বৃহত্তর স্বার্থ চিন্তা করে কাজ করার জন্যে।








