শনিবার, ২২ আগস্ট, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ

প্রকাশ : ২২ আগস্ট ২০২৬, ১৯:৩৫

লক্ষ্মীপুরে পুনাক উপদেষ্টার আগমন উপলক্ষে জমকালো সাংস্কৃতিক সন্ধ্যা

আব্দুল্লাহ আল মামুন।।
লক্ষ্মীপুরে পুনাক উপদেষ্টার আগমন উপলক্ষে জমকালো সাংস্কৃতিক সন্ধ্যা

চট্টগ্রাম রেঞ্জের পুনাক উপদেষ্টা ও কেন্দ্রীয় পুনাকের সদস্য জনাব সিদরাতুল মুনতাহার লক্ষ্মীপুর জেলায় আগমন উপলক্ষে এক মনোমুগ্ধকর সাংস্কৃতিক সন্ধ্যার আয়োজন করা হয়েছে।

বৃহস্পতিবার (২০ আগস্ট ২০২৬) সন্ধ্যায় আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম রেঞ্জের পুনাক উপদেষ্টা ও কেন্দ্রীয় পুনাকের সদস্য জনাব সিদরাতুল মুনতাহা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি আবদুল কুদ্দুছ চৌধুরী পিপিএম।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক), লক্ষ্মীপুরের সভাপতি জনাব শারমিন আক্তার এবং সাধারণ সম্পাদক খাইরুন নাহার বন্যা।

লক্ষ্মীপুর জেলার পুলিশ সুপার মো. আবু তারেকের সভাপতিত্বে অনুষ্ঠিত সাংস্কৃতিক সন্ধ্যায় বিভিন্ন পরিবেশনা উপস্থাপন করা হয়। মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনা অতিথি ও উপস্থিত দর্শকদের মাঝে আনন্দ ও উৎসবমুখর পরিবেশ সৃষ্টি করে।

অনুষ্ঠানে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, পুনাকের সদস্যবৃন্দ এবং সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়