শনিবার, ১৫ আগস্ট, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ

প্রকাশ : ১৫ আগস্ট ২০২৬, ০১:৫৬

চবিতে চাঁদপুর জেলা স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের নেতৃত্বে বোরহান ও রাকিব

সংবাদদাতা
চবিতে চাঁদপুর জেলা স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের নেতৃত্বে বোরহান ও রাকিব

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) চাঁদপুর জেলা স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের ১৬তম কার্যনির্বাহী পরিষদ গঠিত হয়েছে। এতে সভাপতি নির্বাচিত হয়েছেন রাজনীতি বিজ্ঞান বিভাগের ২০২১–২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মো. বোরহান উদ্দিন এবং সাধারণ সম্পাদক হয়েছেন সমাজতত্ত্ব বিভাগের ২০২২–২৩ শিক্ষাবর্ষের শিক্ষার্থী হুমায়ূন কবির রাকিব

শুক্রবার (১৪ আগস্ট ২০২৬) বিশ্ববিদ্যালয়ের পুরোনো কলা ভবনের ২ নম্বর গ্যালারিতে এ নির্বাচন অনুষ্ঠিত হয়।

কমিটিতে সিনিয়র সহ-সভাপতি পদে আব্দুর রহিম এবং সহ-সভাপতি পদে রাফেজা আক্তার, আবদুল্লাহ আল মাহদী, মো. নূর উদ্দিন পাটওয়ারী, মো. মহিউদ্দিন গাজী, মারুফ হোসেন সিয়াম, মো. ইসমাইল সরদার, আল মাহমুদ ও আবু ছায়েদ নির্বাচিত হয়েছেন।

যুগ্ম সাধারণ সম্পাদকের দায়িত্ব পেয়েছেন আবু সাইদ (কামরুল), হাবিব আরমান, জান্নাতুল নওরীন, জিয়াউর রহমান, তাহিয়া তাবাসসুম, বেলায়েত হোসেন, তাসফিয়া নুর ইফা, সাইদুল ইসলাম পাটওয়ারী, জাবেদ মোস্তফা শিহাব ও মো. ত্বহা মোল্লা।

এ ছাড়া সাংগঠনিক সম্পাদক পদে মো. মোজাম্মেল হোসেন ও ইরফান হোসেন, দপ্তর সম্পাদক পদে মো. ইমাম হাসান এবং প্রচার সম্পাদক পদে রাকিবুল হাসান নির্বাচিত হয়েছেন।

সংগঠনটির উপদেষ্টা ও নির্বাচন কমিশনারদের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে নবনির্বাচিত কমিটিকে আগামী ১৫ কার্যদিবসের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠনের নির্দেশনা দেওয়া হয়। পাশাপাশি এই কার্যনির্বাহী পরিষদের মেয়াদ ২০২৭ সালের ৩০ জুন পর্যন্ত অনুমোদন করা হয়েছে।

ডিসিকে /এমজেডএইচ

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়