মঙ্গলবার, ১১ আগস্ট, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ

প্রকাশ : ১০ আগস্ট ২০২৬, ২২:১৩

মতলব দক্ষিণে শতভাগ পাস নেই।। অর্ধেকের কম পাস ছয় প্রতিষ্ঠানে

অনলাইন ডেস্ক

এবারের এসএসসিতে মতলব দক্ষিণ উপজেলার কোনো শিক্ষাপ্রতিষ্ঠানই শতভাগ পাসের সাফল্য অর্জন করতে পারেনি। এ উপজেলা থেকে ২ হাজার ৬৬জন পরীক্ষার্থীর মধ্যে ১৩৯১জন কৃতকার্য হয়। পাসের হার ৬৭.৩২। সর্বমোট জিপিএ-৫ পেয়েছে ৯৮জন।

উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস সূত্রে জানা যায়, মতলব দক্ষিণ উপজেলার ২৯টি মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে কোনো প্রতিষ্ঠানই শতভাগ পাস করেনি। এছাড়া ৬টি প্রতিষ্ঠানে অর্ধেকের চেয়ে বেশি শিক্ষার্থী ফেল করেছে।

কাচিয়ারা স্কুল এন্ড কলেজ থেকে ৪৮জন শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করে ১৮জন পাস করেছে। পাসের হার ৩৭.৫০। বোয়ালিয়া উচ্চ বিদ্যালয় থেকে ৪৪জন শিক্ষার্থী অংশগ্রহণ করে ২০জন পাস করেছে। পাসের হার ৪৬.৫১। দগরপুর আ. গণি উচ্চ বিদ্যালয় থেকে ৫৪জন পরীক্ষায় অংশগ্রহণ করে পাস করেছে ২৫জন। পাসের হার ৪৬.২৯। ধলাইতলী জনতা উচ্চ বিদ্যালয় থেকে ৪৬জন পরীক্ষায় অংশগ্রহণ করে পাস করেছে ২১জন। পাসের হার ৪৫.৬৫। কাশিমপুর পূরণ উচ্চ বিদ্যালয় থেকে ৪৩জন পরীক্ষায় অংশগ্রহণ করে পাস করেছে ১৫জন। পাসের হার ৩৪.৮৮। আদর্শ স্কুল মতলব থেকে ৩৬জন শিক্ষার্থীর মধ্যে পাস করেছে ১৭জন। পাসের হার ৪৭.২২।

উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার (অ. দা.) মোহাম্মদ জাকির হোসেন জানান, এ বছর প্রাপ্ত ফলাফলে মতলব দক্ষিণ উপজেলার কোনো প্রতিষ্ঠান শতভাগ পাস করেনি। ৬টি প্রতিষ্ঠানে অর্ধেকের চেয়ে কম শিক্ষার্থী পাস করেছে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়