বৃহস্পতিবার, ২৫ জুন, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ

প্রকাশ : ২৫ জুন ২০২৬, ২১:১২

ইন্দুরিয়া উচ্চ বিদ্যালয়ের নতুন কমিটির প্রথম পরিচিতি সভা

কামরুল হাসান রাব্বি
ইন্দুরিয়া উচ্চ বিদ্যালয়ের নতুন কমিটির প্রথম পরিচিতি সভা
মতলব উত্তরে ইন্দুরিয়া উচ্চ বিদ্যালয়ের নতুন কমিটির প্রথম পরিচিতি সভায় বক্তব্য রাখছেন এডহক কমিটির সভাপতি মো. সিরাজুল ইসলাম।

মতলব উত্তর উপজেলার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান ইন্দুরিয়া উচ্চ বিদ্যালয়ের নবগঠিত ম্যানেজিং কমিটির প্রথম পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় বিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম, অবকাঠামোগত উন্নয়ন এবং শিক্ষার মানোন্নয়নে সম্মিলিতভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন নবনিযুক্ত সভাপতি মো. সিরাজুল ইসলাম।

বৃহস্পতিবার (২৫ জুন ২০২৬) দুপুরে বিদ্যালয় মিলনায়তনে অনুষ্ঠিত সভার শুরুতেই শিক্ষকদের পক্ষ থেকে নবগঠিত এডহক কমিটির সভাপতি ও বিশিষ্ট সমাজসেবক মো. সিরাজুল ইসলামকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়। একই সঙ্গে কমিটির অন্য সদস্যদেরও ফুল দিয়ে বরণ করে নেন শিক্ষকবৃন্দ।

বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি মো. সিরাজুল ইসলামের সভাপতিত্বে এবং প্রধান শিক্ষক বশির আহমেদের সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন বিশিষ্ট সমাজসেবক জাহাঙ্গীর আলম মামুন, বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক আশিষ কুমার ঘোষ, সিনিয়র শিক্ষক মোস্তাক আহমেদ, কুলসুম আক্তার, সুফিয়া মনোয়ার (সুইটি), ট্রেড ইন্সট্রাক্টর সুলতানা রাজিয়া, সজিব মিয়া, মৃত্যুঞ্জয় রায়, সহকারী শিক্ষক ইকবাল হোসেন, ইমরান হোসেন, সাবেক শিক্ষক আব্দুল মান্নান, অভিভাবক জসিম উদ্দিন, আনিস মোল্লা, জহির মাস্টার, ছাত্রনেতা আলামিন খন্দকার, জুম্মান হোসেনসহ বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ।

বক্তারা নবগঠিত কমিটিকে অভিনন্দন জানিয়ে বিদ্যালয়ের সার্বিক উন্নয়ন, শিক্ষার গুণগত মান বৃদ্ধি এবং আধুনিক শিক্ষা ব্যবস্থার সঙ্গে তাল মিলিয়ে প্রতিষ্ঠানকে এগিয়ে নেওয়ার আহ্বান জানান।

সভাপতির বক্তব্যে মো. সিরাজুল ইসলাম বলেন, আমাকে এই ঐতিহ্যবাহী বিদ্যালয়ের সভাপতি হিসেবে দায়িত্ব দেওয়ায় আমি সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞ। বিদ্যালয়ের উন্নয়ন ও শিক্ষার মান বৃদ্ধিতে আমি সর্বোচ্চ আন্তরিকতা ও নিষ্ঠার সঙ্গে কাজ করবো।

তিনি আরও বলেন, ইন্দুরিয়া উচ্চ বিদ্যালয় শুধু একটি শিক্ষা প্রতিষ্ঠান নয়, এটি এ অঞ্চলের মানুষের আবেগ ও গর্বের প্রতীক। যুগোপযোগী ও আধুনিক শিক্ষার পরিবেশ নিশ্চিত করে প্রতিষ্ঠানটিকে আরও এগিয়ে নিতে হবে। শিক্ষার্থীদের নৈতিক শিক্ষা, শৃঙ্খলা ও মেধা বিকাশে বিশেষ গুরুত্ব দেওয়া হবে।

সভাপতি বলেন, বিদ্যালয়ের অবকাঠামোগত উন্নয়ন, শিক্ষার ধারাবাহিকতা বজায় রাখা এবং শিক্ষার্থীদের জন্যে একটি নিরাপদ ও মানসম্মত শিক্ষার পরিবেশ নিশ্চিত করতে শিক্ষক, অভিভাবক, প্রাক্তন শিক্ষার্থী ও এলাকাবাসীকে সঙ্গে নিয়ে নিরলসভাবে কাজ করে যাবো। সকলের সহযোগিতা ছাড়া কোনো উন্নয়ন সম্ভব নয়।

সভাশেষে বিদ্যালয়ের সার্বিক উন্নয়ন, শিক্ষার পরিবেশ আরও সমৃদ্ধ করা এবং শিক্ষার্থীদের কল্যাণে কার্যকর উদ্যোগ গ্রহণের বিষয়ে আলোচনা করা হয়। নতুন কমিটির নেতৃত্বে বিদ্যালয়টি শিক্ষার ক্ষেত্রে আরও এগিয়ে যাবে বলে আশাবাদ ব্যক্ত করেন উপস্থিত শিক্ষক, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়