প্রকাশ : ২৫ মে ২০২৬, ২২:৪১
জয়া রায় ঢাকা বিশ্ববিদ্যালয়ে স্নাতকে সর্বোচ্চ সিজিপিএ নিয়ে বিভাগে প্রথম

চাঁদপুরের গর্ব জয়া রায় ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে কৃতিত্বপূর্ণ রেজাল্ট করে চমক দেখিয়েছেন। জয়া ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগ থেকে স্নাতকে সর্বোচ্চ সিজিপিএ অর্জন করে বিভাগে প্রথম স্থান লাভ করেছেন। তিনি ২০২০-২০২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। ২৩ এপ্রিল ২০২৬ তারিখে প্রকাশিত স্নাতকের ফলাফলে দেখা যায়, জয়া রায় ৮টি সেমিস্টারেই ধারাবাহিকভাবে প্রথম স্থান অর্জন করেছেন।
|আরো খবর
জয়া রায় বাংলাদেশ জুয়েলারি সমিতি (বাজুস) চাঁদপুর জেলা শাখার সহ-সভাপতি ও অনন্যা নাট্যগোষ্ঠীর সিনিয়র সহ-সভাপতি জয়রাম রায় এবং সম্পা সাহা দম্পতির কন্যা। তিনি ২০১৮ সালে এসএসসিতে মাতৃপীঠ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় থেকে মানবিক বিভাগে জিপিএ-৫ পেয়ে বোর্ড বৃত্তি অর্জন করেন। এছাড়া ২০২০ সালে এইচএসসিতে চাঁদপুর সরকারি মহিলা কলেজ থেকে মানবিক বিভাগে জিপিএ-৫ পেয়ে বোর্ড বৃত্তি লাভ করেন।
জয়া রায় শিক্ষা জীবনে তাঁর এই সাফল্যের জন্যে সৃষ্টিকর্তার প্রতি কৃতজ্ঞতা জানিয়ে তাঁর ভবিষ্যৎ মঙ্গল কামনায় সকলের কাছে আশীর্বাদ চেয়েছেন।








