প্রকাশ : ২১ এপ্রিল ২০২৬, ০১:৪৮
হাজীগঞ্জে প্রাইভেট মাদ্রাসা ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের বৃত্তি প্রদান

হাজীগঞ্জ আহমাদিয়া কামিল মাদ্রাসা কেন্দ্রে বাংলাদেশ প্রাইভেট মাদ্রাসা ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন এর জাতীয় মেধা মূল্যায়ন বৃত্তি পরীক্ষা সনদ ও অর্থ বিতরণ শনিবার (১৮ এপ্রিল ২০২৬) সকালে মাদরাসা মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ও সনদ বিতরণ করেন প্রাইভেট মাদ্রাসা ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের চাঁদপুর জেলা সভাপতি ও চাঁদপুর আল আমিন মডেল মাদরাসার অধ্যক্ষ আ ন ম ফখরুল ইসলাম মাসুম। অ্যাসোসিয়েশনের জেলা সেক্রেটারী এবং নরসিংদী জামেয়া কাসেমিয়া কামিল মাদরাসার মুহাদ্দিস জিল্লুর রহমানের সভাপতিত্বে ও জেলা সহকারী সেক্রেটারী মাওলানা আহমাদুল্লাহ চাঁদপুরীর পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন বেলচোঁ কারিমাবাদ ফাজিল মাদরাসার অধ্যক্ষ মওলানা মিজানুর রহমান, প্রাইভেট মাদ্রাসা ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের জেলা সাংগঠনিক সম্পাদক মাওলানা মুজাম্মিল হোসাইন আনসারী, মাওলানা আব্দুল আজিজ প্রমুখ। অনুষ্ঠানে প্রতিষ্ঠান প্রধান, প্রতিষ্ঠান পরিচালক, অভিভাবক ও শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন ।
|আরো খবর
প্রসঙ্গত, বাংলাদেশ প্রাইভেট মাদ্রাসা ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন এর অধীনে চাঁদপুর জেলায় দুটি কেন্দ্রে বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। তার মধ্যে অন্যতম ছিলো হাজীগঞ্জ আহমাদিয়া কামিল মাদ্রাসা কেন্দ্র। এই কেন্দ্রে প্রায় ছয় প্রতিষ্ঠান থেকে দু শতাধিক শিক্ষার্থী বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণ করে। তার মধ্যে ট্যালেন্টপুল এ ১৯জনসহ সাধারণ গ্রেডে সর্বমোট ৭৫জনকে বৃত্তি প্রদান করা হয়।
অংশগ্রহণকারী প্রতিষ্ঠানের নাম হচ্ছে : হাজীগঞ্জ আহমাদিয়া কামিল মাদ্রাসা, দোয়ালিয়া তালিমুল কুরআন নূরানী দাখিল মাদ্রাসা, আয়েশা সিদ্দিকা নুরানী হাফিজিয়া মাদ্রাসা, তালিমুল কুরআন মডেল মাদ্রাসা, হাজীগঞ্জ।
ডিসিকে /এমজেডএইচ








