শুক্রবার, ১৩ ফেব্রুয়ারি, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য

প্রকাশ : ১২ ফেব্রুয়ারি ২০২৬, ২১:৪০

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের টুকিটাকি

'আমি স্বাক্ষর জানি টিপসই কেনো?'

উজ্জ্বল হোসাইন
'আমি স্বাক্ষর জানি টিপসই কেনো?'

চাঁদপুর শহরের হাসান আলী সরকারি উচ্চ বিদ্যালয় কেন্দ্রে বৃহস্পতিবার ভোট দিতে আসা এক শিক্ষিকার প্রশ্নে কিছু সময়ের জন্যে থমকে যায় পুরো বুথ—“আমি স্বাক্ষর জানি, টিপসই কেনো?” ঘটনাটি ঘটে ভোটগ্রহণ চলাকালে। ভোটার তালিকায় উপস্থিতি নিশ্চিত করার জন্যে দায়িত্বপ্রাপ্ত সহকারী প্রিজাইডিং অফিসার যখন ওই শিক্ষিকাকে আঙ্গুল স্ট্যাম্পপ্যাডে চেপে টিপসই দিতে বলেন, তখনই তিনি মুচকি হেসে দৃঢ় কণ্ঠে বলেন, “আমি তো স্বাক্ষর দিতে পারি। আমি শিক্ষিকা মানুষ, টিপসই কেনো?” বুথের ভেতরে উপস্থিত ভোটার ও কর্মকর্তারা প্রথমে কিছুটা অবাক হয়ে যান। এরপর মুহূর্তেই হাসির রোল পড়ে যায় পুরো কক্ষে। কেউ কেউ ফিসফিস করে বলেন, শিক্ষিকার কথা তো ফেলার মতো না! সহকারী প্রিজাইডিং অফিসারও পরিস্থিতি সামাল দিয়ে হেসে বলেন, আপা, নিয়ম সবার জন্যে এক। স্বাক্ষর জানলেই টিপসই বাদ যায় না।

শেষ পর্যন্ত আঙ্গুলে কালি লাগিয়ে ভোট প্রদান করেন ওই শিক্ষিকা। ভোটকেন্দ্রে সাময়িক এই মজার ঘটনায় ক্লান্ত মুখে একটু হলেও হাসি ফিরিয়ে এনেছে উপস্থিত সবার মাঝে। তবে একজন স্বাক্ষর জানা ভোটারের আঙ্গুলের টিপসই নেয়া উচিত নয়। এটি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমেও নেটিজেনরা পোস্ট দিয়েছেন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়