শনিবার, ২৮ ফেব্রুয়ারি, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ
  •   ১৬-২৫ মার্চ নদীতে বালুবাহী বাল্কহেড চলাচল বন্ধ থাকবে : নৌপরিবহন মন্ত্রণালয়

প্রকাশ : ০১ জানুয়ারি ২০২৩, ১৮:৩৮

হাজীগঞ্জ মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বই উৎসব পালিত

কামরুজ্জামান টুটুল
হাজীগঞ্জ মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বই উৎসব পালিত

হাজীগঞ্জ মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বই উৎসবের মাধ্যমে ক্ষুদে শিক্ষার্থীদের মাঝে নতুন বই (পাঠ্যপুস্তক) তুলে দেওয়া হয়েছে। রোববার (১ জানুয়ারী) সকালে হাজীগঞ্জ সরকারি মডেল পাইলট হাই স্কুল এন্ড কলেজের হলরুমে আনন্দঘন পরিবেশে শিক্ষার্থীদের হাতে বই তুলে দেন, অনুষ্ঠানের প্রধান অতিথি উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রাশেদুল ইসলাম।

বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি মো. আজাদ সরকারের সভাপ্রধানে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. মোস্তাফিজুর রহমান, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. আবু সাঈদ চৌধুরী, উপজেলা রিসোর্স সেন্টারের ইন্সট্রাক্টর রাশেদা আতিক রোজি, হাজীগঞ্জ সরকারি মডেল পাইলট হাই স্কুল এন্ড কলেজ অধ্যক্ষ মো. আবু ছাইদ, সহকারী প্রধান শিক্ষক হোসাইনুল আজম প্রমুখ। প্রধান শিক্ষক রোকেয়া সুলতানার সঞ্চালনে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে আরো উপস্থিত ছিলেন, পৌরসভার ৭নং ওয়ার্ডের কাউন্সিলর কাজী মনির হোসেন, ৮নং ওয়ার্ডের কাউন্সিলর হাজী কবির হোসেন কাজী, ৭নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মো. সিরাজুল ইসলাম মজুমদার, সাধারণ সম্পাদক কাজী আবুল বাসার বাগু প্রমুখ। এসময় বিদ্যালয়ের সহকারী শিক্ষক আবু সাঈদ সুমন পরিচালনা পর্ষদের সদস্য, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়