প্রকাশ : ০১ আগস্ট ২০২১, ১৩:৪৩
৪১তম বিসিএস প্রিলির ফল প্রকাশ

৪১তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে। রোববার (১ আগস্ট) পরীক্ষার ফল প্রকাশ করেছে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি)।
|আরো খবর
- ড্যাফোডিল ইন্টারন্যাশনাল কলেজের চাঁদপুর ক্যাম্পাসে একাদশ শ্রেণির বার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশ ও অভিভাবক সমাবেশ
- ড্যাফোডিল কলেজে পুনঃটেস্টের ফল প্রকাশ : উত্তীর্ণ ৬২ শিক্ষার্থী ফরম ফিলাপের যোগ্য
- বীর মুক্তিযোদ্ধা মোহন বাঁশি স্মৃতি সংসদের চিত্রাঙ্কন প্রতিযোগিতার পুরস্কার প্রদান ও বার্ষিক মূল্যায়ন পরীক্ষার ফলাফল প্রকাশ
এরআগে ২৯ জুলাই এ ফল প্রকাশ হতে পারে বলে গুঞ্জন ওঠে। তবে ওই তারিখে ফল প্রকাশিত হয়নি। পিএসসি চেয়ারম্যান মো. সোহরাব হোসাইন গত ১৬ জুলাই জানিয়েছিলেন লকডাউন শিথিলের এক সপ্তাহের মধ্যে ৪১তম বিসিএসের ফল প্রকাশ করা হবে।
করোনার কারণে চার মাসেও ৪১তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষার ফল প্রকাশ করা সম্ভব হয়নি। কয়েক দফা জোর প্রস্তুতিও নিলেও করোনার প্রকোপ বেড়ে যাওয়ায় ফলাফল প্রকাশ করতে পারেনি পিএসসি।








