মঙ্গলবার, ২৫ আগস্ট, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য

প্রকাশ : ২৫ আগস্ট ২০২৬, ১৩:৫৮

সওজ-এর উচ্ছেদ অভিযানে বাধা দেওয়ায় যুবকের ৩ দিনের কারাদণ্ড

অনলাইন ডেস্ক
সওজ-এর উচ্ছেদ অভিযানে বাধা দেওয়ায় যুবকের ৩ দিনের কারাদণ্ড

চাঁদপুরে সড়ক ও জনপথ (সওজ)-এর উচ্ছেদ অভিযানে বাধা দেওয়া এবং পুলিশের সঙ্গে অসৌজন্যমূলক আচরণের অভিযোগে আশরাফুল (২৭) নামে এক যুবককে তিন দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ২০০ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার (২৫ আগস্ট ২০২৬) সকাল ১১টা ১০ মিনিটের দিকে চাঁদখাঁর বাজার এলাকায় যুব উন্নয়ন অফিসের সামনে থেকে তাকে পুলিশ আটক করে। পরে নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে পরিচালিত ভ্রাম্যমাণ আদালতে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়।

জানা যায়, সড়ক ও জনপথ বিভাগের সরকারি জায়গায় অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান চলাকালে আশরাফুল অভিযানে বাধা দেওয়ার পাশাপাশি দায়িত্ব পালনরত পুলিশের সঙ্গে অসৌজন্যমূলক আচরণ করেন। একপর্যায়ে তাকে আটক করা হয়।

এ বিষয়ে সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. নাজমুল হুদা জানান, সড়ক ও জনপথ বিভাগের উচ্ছেদ অভিযান চলাকালে আশরাফুল নামের ওই যুবক পুলিশের সঙ্গে দুর্ব্যবহার করেন এবং সরকারি কাজে বাধা দেন। এ কারণে দণ্ডবিধি, ১৮৬০-এর ১৮৮ ধারায় তাকে তিন দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ২০০ টাকা জরিমানা করা হয়েছে।

স্থানীয় প্রত্যক্ষদর্শীরা জানান, আশরাফুল বিদেশে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন। এ সংক্রান্ত কাজে তিনি যুব উন্নয়ন অফিসে এসেছিলেন বলে জানা গেছে। তবে উচ্ছেদ অভিযান চলাকালে তার আচরণকে কেন্দ্র করে উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হলে পুলিশ তাকে আটক করে।

সরকারি উচ্ছেদ কার্যক্রমে বাধা ও দায়িত্ব পালনরত আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের সঙ্গে অসৌজন্যমূলক আচরণের ঘটনায় তাৎক্ষণিক আইনগত ব্যবস্থা নেওয়ায় এলাকায় বিষয়টি নিয়ে আলোচনার সৃষ্টি হয়েছে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়