সোমবার, ০৬ এপ্রিল, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ
  •   চাঁদপুর জেলা পরিষদের প্রশাসক অ্যাড. সলিম উল্লা সেলিম!

প্রকাশ : ০৬ এপ্রিল ২০২৬, ২১:১৫

‎রামগঞ্জে মাছের ঘেরে বিষ প্রয়োগ করে ৭ লাখ টাকার মাছ নিধন ‎

‎রামগঞ্জ (লক্ষ্মীপুর) প্রতিনিধি।।
‎রামগঞ্জে মাছের ঘেরে বিষ প্রয়োগ করে ৭ লাখ টাকার মাছ নিধন ‎

লক্ষ্মীপুরের রামগঞ্জে একটি মাছের ঘেরে বিষ প্রয়োগ করে ৭ লাখ টাকার মাছ নিধন করেছে দুর্বৃত্তরা। ‎

‎ঘটনাটি ঘটেছে সোমবার (৬ এপ্রিল ২০২৬) ভোর রাতে উপজেলার ১০নং ভাটরা ইউনিয়নের ৯নং ওয়ার্ডের জাফরনগর গ্রামের মো. সুজনের মাছের ঘেরে। এতে ঘের মালিক সুজন তার প্রায় ৭ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেন।

‎ সুজন জানান, রোববার রাতে ঘেরের সবকিছু স্বাভাবিক ছিলো। সোমবার ভোরে ঘেরে এসে তিনি দেখতে পান পানির উপর ভেসে উঠেছে অসংখ্য মৃত মাছ। ধারণা করা হচ্ছে, রাতের আঁধারে দুর্বৃত্তরা পরিকল্পিতভাবে ঘেরে বিষ প্রয়োগ করেছে। এতে রুই, কাতলা, তেলাপিয়াসহ বিভিন্ন প্রজাতির কয়েক হাজার মাছ মারা যায়।

‎তিনি আরও বলেন, এই ঘের থেকেই আমার পরিবারের জীবিকা চলে। এক রাতেই সব শেষ হয়ে গেলো। এখন আমার পথে বসার উপক্রম হয়েছে।

‎ঘটনার খবর পেয়ে স্থানীয়রা ঘের পরিদর্শন করেন। অনেকেই এ ঘটনায় জড়িতদের শনাক্ত করে দ্রুত আইনের আওতায় আনার দাবি জানান।

‎এ বিষয়ে রামগঞ্জ উপজেলা মৎস্য কর্মকর্তা মো. আবুল কাশেম বলেন, বিষ প্রয়োগে মাছ মারা যাওয়ার বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে। তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

‎রামগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ আহমেদ চৌধুরী জানান, এ ঘটনায় এখনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়