শুক্রবার, ০৬ মার্চ, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ
  •   ফরিদগঞ্জ উপজেলার চান্দ্রা বাজার এলাকায় ট্রাক থেকে মালামাল নামাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু
  •   কচুয়ায় পুকুরে ডুবে শিশুর মৃত্যু
  •   মতলব উত্তরে ব্যাংকের সিকিউরিটি গার্ডের ঝুলন্ত মরদেহ উদ্ধার

প্রকাশ : ০৯ সেপ্টেম্বর ২০২১, ১৯:৪৯

মতলবে পাগলা কুকুরের কামড়ে ২০ নারী-শিশু আহত

মাহবুব আলম লাভলু
মতলবে পাগলা কুকুরের কামড়ে ২০ নারী-শিশু আহত

চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় পাগলা কুকুরের কামড়ে নারী-শিশুসহ ২০ জন আহত হয়েছে। ৯ সেপ্টেম্বর বৃহস্পতিবার উপজেলার শাবাজ কান্দি, সানাতের কান্দি ও বারহাতিয়ায় গ্রামে এ ঘটনা ঘটে।

আহতরা হলেন : সানাতের কান্দি গ্র্রামের শরফুুদ্দিন, শাবাজ কান্দি গ্রামের মাকছুদা বেগম (৬০), সাবেক মেম্বার নিজামুদ্দিন (৬৫), সানাতের কান্দির আলফুু দেওয়ান (৪২), পারভিন (৪২), এনায়েত নগর গ্রামের জাহানারা বেগম (৭০) আরাফা (১০), আলী আরশাদ প্রধান (৬৫), মাহিদুল (৫) মারজানা আক্তার (১০), বারহাতিয়া গ্রামের রাহিমা বেগম (৬০), আলেকজান (৮০), হাজেরা বেগম (৫০), আশুরা আক্তার (৮), মাফিয়া (৭০) অনিক (১৮) প্রমুখ। তাদের কারো হাতে, পায়ে শরীরের বিভিন্ন স্থানে কামড়িয়ে মারাত্মক যখম করে।

আহতরা বৃহস্পতিবার সকাল থেকে দুপুর পর্যন্ত মতলব দক্ষিণ স্বাস্থ্য কমপ্লেক্স, চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতাল ও ২ জন ঢাকা মেডিকেলে চিকিৎসা সেবা নিয়েছেন। এছাড়াও ওই গ্রামের আরো অনেককে কামড়ে আহত করেছে বলে স্থানীয়রা জানিয়েছে।

হাসপাতালে চিকিৎসাসেবা নিতে আসা আহতরা জানায়, বৃহস্পতিবার সকালে শাবাজ কান্দি, সানাতের কান্দি ও বারহাতিয়ায় গ্রামে একটি পাগলা কুকুর সকাল থেকে দুপুর পর্যন্ত বিভিন্ন বাড়িতে এবং রাস্তায় যাকে সামনে পেয়েছে তাকেই কামড়ে দিয়েছে। পাগলা কুকুর অনেকের হাত, পা, বুক, মুখমন্ডল ও শরীরের বিভিন্নস্থানের মাংস উপড়ে ফেলে রক্তাক্ত জখম করে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়