বৃহস্পতিবার, ০৫ মার্চ, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ
  •   ফরিদগঞ্জ উপজেলার চান্দ্রা বাজার এলাকায় ট্রাক থেকে মালামাল নামাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু
  •   কচুয়ায় পুকুরে ডুবে শিশুর মৃত্যু
  •   মতলব উত্তরে ব্যাংকের সিকিউরিটি গার্ডের ঝুলন্ত মরদেহ উদ্ধার

প্রকাশ : ২৭ ডিসেম্বর ২০২১, ১৭:২১

শিশুর দেওয়া আগুনে পুড়লো খামার

ফরিদগঞ্জ ব্যুরো :
শিশুর দেওয়া আগুনে পুড়লো খামার

শিশুর দেওয়া আগুনে পুড়ে গেছে একটি মুরগীর খামার। আগুনে কেউ হতাহত না হলেও খামারে থাকা কিছু সংখ্যক মুরগী পুড়ে মারা গেছে।

সোমবার (২৭ ডিসেম্বর) দুপুরে ফরিদগঞ্জ উপজেলার গোবিন্দপুর উত্তর ইউনিয়নের ধানুয়া গ্রামে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে।

ঘটনার বিবরণে শিশুটির মা জানিয়েছেন, সোমবার দুপুরে তিনি গৃহস্থালী কাজে ব্যস্ত ছিলেন। এক সময় তার ৪ বছর বয়সী ছেলে সিয়াম হোসেন খেলতে গিয়ে খামারে আগুন লাগানোর কথা জানায়। তখন তার ডাক চিৎকার শুনে প্রতিবেশীরা আগুন নিয়ন্ত্রণে আনে। ততক্ষণে পুরো খামারটি ভস্মীভূত হয়ে যায়। এতে প্রায় ৩ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন তিনি।

ঘটনার প্রতিক্রিয়ায় শিশুদের কাছ থেকে অগ্নি উৎপাদনকারী সরঞ্জাম দূরে রাখার পরামর্শ দিয়েছেন সচেতন নাগরিকরা।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়