প্রকাশ : ১২ নভেম্বর ২০২৬, ২২:১৩
মতলব উত্তরে ২৮০ কাব সদস্য নিয়ে কাব ক্যাম্পুরী শুরু

‘কাবিং করবো, সুন্দর জীবন গড়বো’—এ প্রতিপাদ্যকে সামনে রেখে মতলব উত্তর উপজেলায় শুরু হয়েছে চারদিনব্যাপী ৫ম কাব ক্যাম্পুরী। বৃহস্পতিবার (১২ নভেম্বর ২০২৬) বিকেলে উপজেলা কমপ্লেক্স প্রাঙ্গণে উপজেলা স্কাউটসের আয়োজনে ক্যাম্পুরীর উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার মাহমুদা কুলসুম মনি।
চারদিনব্যাপী এ ক্যাম্পুরীতে উপজেলার ৩৪টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৪০টি দলের মোট ২৮০জন কাব সদস্য অংশগ্রহণ করছে।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা স্কাউট কমিশনার মো. শাহজাহান সিদ্দিকী, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা জামাল হোসেন, একাডেমিক সুপারভাইজার সাইফুল ইসলাম ও সহকারী শিক্ষা কর্মকর্তা মুহাম্মদ আনিছুর রহমান।
উদ্বোধনকালে উপজেলা নির্বাহী অফিসার মাহমুদা কুলসুম মনি বলেন, কাব স্কাউটিং শিশুদের মধ্যে শৃঙ্খলাবোধ, নেতৃত্বের গুণাবলি, দায়িত্বশীলতা ও মানবিক মূল্যবোধ বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এ ধরনের আয়োজনের মাধ্যমে শিশুরা হাতে-কলমে শিক্ষাগ্রহণের পাশাপাশি নিজেদের যোগ্য, দক্ষ ও আদর্শ নাগরিক হিসেবে গড়ে তোলার সুযোগ পাবে।
উপজেলা কাব লিডার শাহ আলমের তত্ত্বাবধানে আয়োজিত এ ক্যাম্পুরীর প্রোগ্রাম চীফ হিসেবে দায়িত্ব তিনিই পালন করছেন।






