শুক্রবার, ০৬ নভেম্বর, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ

প্রকাশ : ০৬ নভেম্বর ২০২৬, ১৭:০৬

ইব্রাহিমপুর শাহী জামে মসজিদের নির্মাণকাজে বিএনপি নেতা বাদশা মিয়া চকিদারের আর্থিক অনুদান

বিশেষ প্রতিনিধি
ইব্রাহিমপুর শাহী জামে মসজিদের নির্মাণকাজে বিএনপি নেতা বাদশা মিয়া চকিদারের আর্থিক অনুদান

চাঁদপুর সদর উপজেলার ১১নং ইব্রাহিমপুর ইউনিয়নের ৫নং ওয়ার্ডের ইব্রাহিমপুর শাহী জামে মসজিদের চলমান নির্মাণকাজ সম্পন্ন করার লক্ষ্যে আর্থিক অনুদান প্রদান করেছেন ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী মো. বাদশা মিয়া চকিদার।

শুক্রবার (৬ নভেম্বর ২০২৬) বাদ জুমা মসজিদ প্রাঙ্গণে মসজিদ পরিচালনা কমিটির সভাপতি, সাধারণ সম্পাদক ও ইমামের হাতে তিনি এই অনুদানের অর্থ তুলে দেন।

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ইব্রাহিমপুর ইউনিয়নের ৮নং ওয়ার্ড বিএনপির সভাপতি বিল্লাল হোসেন চকিদার, শাহী জামে মসজিদ পরিচালনা কমিটির সভাপতি আবু তাহের গোলদার, সাধারণ সম্পাদক ইনু রাঢ়ী, মসজিদের ইমাম হযরত মাওলানা হাসান জামিলসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

অনুদান প্রদানকালে মো. বাদশা মিয়া চকিদার বলেন, "চাঁদপুর-৩ আসনের সংসদ সদস্য জননেতা শেখ ফরিদ আহম্মেদ মানিক ভাইয়ের নির্দেশনায় আমরা দলীয় নেতাকর্মীরা সবসময় সমাজের ভালো কাজের সঙ্গে যুক্ত থাকার চেষ্টা করি। এরই ধারাবাহিকতায় আমি আজ ব্যক্তিগত উদ্যোগে এই আর্থিক সহায়তা প্রদান করেছি।"

তিনি আরও বলেন, "মসজিদ হলো মুসলমানদের ইবাদত-বন্দেগি ও ধর্মীয় কর্মকাণ্ডের অন্যতম কেন্দ্র। এই পবিত্র মসজিদের নির্মাণকাজে সহযোগিতা করতে পেরে আমি আনন্দিত। ধর্মীয় ও সামাজিক প্রতিষ্ঠানের উন্নয়নে সবারই নিজ নিজ সামর্থ্য অনুযায়ী এগিয়ে আসা উচিত। মানুষের কল্যাণে ভালো কাজে সহযোগিতা করা আমাদের প্রত্যেকের নৈতিক দায়িত্ব। আমি চাই, আমার এই ক্ষুদ্র উদ্যোগ দেখে সমাজের বিত্তবান ও সামর্থ্যবান ব্যক্তিরাও মসজিদ, মাদ্রাসাসহ বিভিন্ন জনকল্যাণমূলক প্রতিষ্ঠানের পাশে দাঁড়াতে উৎসাহিত হবেন।"

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, "আমি আসন্ন ইব্রাহিমপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী। দল যদি আমাকে মনোনয়ন দেয়, তবে সকলের দোয়া ও সহযোগিতায় আমি ইব্রাহিমপুর ইউনিয়নকে একটি আধুনিক ও কল্যাণমুখী ইউনিয়নে রূপান্তর করতে চাই। তবে চেয়ারম্যান নির্বাচিত হই বা না হই, মানুষের কল্যাণে আমার এই জনসেবামূলক কাজ সবসময় অব্যাহত থাকবে।"

উল্লেখ্য, মো. বাদশা মিয়া চকিদারের আগেও এলাকার গরিব, অসহায় ও হতদরিদ্র মানুষের পাশে দাঁড়িয়েছেন। বিশেষ করে অসচ্ছল পরিবারের মেয়েদের বিয়েতে আর্থিক সহযোগিতাসহ বিভিন্ন মানবিক ও সামাজিক কর্মকাণ্ডে নিয়মিত অবদান রেখে তিনি এলাকায় প্রশংসিত হয়েছেন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়