প্রকাশ : ২৪ অক্টোবর ২০২৬, ২৩:২৯
চাঁদপুরে স্কাউটদের ‘সমাজ উন্নয়ন অ্যাওয়ার্ড’ প্রস্তুতি কর্মশালা

চাঁদপুর জেলা স্কাউট ভবনে দিনব্যাপী ‘সমাজ উন্নয়ন অ্যাওয়ার্ড’ প্রস্তুতি কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।শুক্রবার (২৪ অক্টোবর ২০২৬) সকাল ৯টায় চাঁদপুর জেলা স্কাউটসের কমিশনার মো. শাহজাহান সিদ্দিকী (এএলটি) আনুষ্ঠানিকভাবে এই কর্মশালার শুভ উদ্বোধন করেন।
উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন জেলা স্কাউটসের সাধারণ সম্পাদক মোহাম্মদ হোসেন, সহকারী কমিশনার (সমাজ উন্নয়ন) নেয়ামত হোসেন (উডব্যাজার), বীর প্রতীক মমিন উল্লাহ পাটোয়ারী একাডেমির ইউনিট লিডার সফিউল আলম (এএলটি), জেলা স্কাউট লিডার মো. ওয়ালিদ হোসেন (এএলটি) এবং মতলব উত্তর/দক্ষিণ উপজেলা স্কাউটসের সাবেক সাধারণ সম্পাদক বিউটি বেগম (এএলটি)।
কর্মশালায় প্রশিক্ষক হিসেবে দায়িত্ব পালন করেন সফিউল আলম (এএলটি), বিউটি বেগম (এএলটি) ও মো. ওয়ালিদ হোসেন (এএলটি)। এতে জেলার বিভিন্ন স্কাউট গ্রুপের ৩৫ জন স্কাউট সদস্যসহ সংশ্লিষ্ট গ্রুপের ইউনিট লিডারগণ অংশগ্রহণ করেন।
পুরো অনুষ্ঠানটি পরিচালনা ও সঞ্চালনা করেন জেলা স্কাউট লিডার মো. ওয়ালিদ হোসেন (এএলটি)।








