প্রকাশ : ১৭ অক্টোবর ২০২৬, ২১:২৫
ফরিদগঞ্জের ২৩টি পূজামণ্ডপে সংসদ সদস্য এমএ হান্নানের পক্ষে বস্ত্র হস্তান্তর

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সনাতন ধর্মাবলম্বী অসহায় ও দরিদ্র মানুষের মাঝে বিতরণের লক্ষ্যে সরকারি বরাদ্দের বস্ত্র (কাপড়) হস্তান্তর করা হয়েছে। শনিবার (১৭ অক্টোবর ২০২৬) দুপুরে চাঁদপুর-৪ (ফরিদগঞ্জ) আসনের সংসদ সদস্য আলহাজ্ব এমএ হান্নানের পক্ষে বিশিষ্ট চিকিৎসক ও গল্লাক আদর্শ ডিগ্রি কলেজ গভর্নিং বডির সভাপতি ডা. আবুল কালাম আজাদ এই বস্ত্র হস্তান্তর করেন। ফরিদগঞ্জ উপজেলার ২৩টি পূজামণ্ডপে বিতরণের জন্য উপজেলা পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দের হাতে এসব বস্ত্র তুলে দেওয়া হয়।
|আরো খবর
ত্রাণ ও পুনর্বাসন মন্ত্রণালয়ের (প্রকল্প বাস্তবায়ন অফিস) অধীনে প্রতিটি সংসদীয় আসনে বরাদ্দকৃত কর্মসূচির অংশ হিসেবে এ বস্ত্র প্রদান করা হয়। বস্ত্র হস্তান্তরকালে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা পূজা উদযাপন পরিষদের সদস্য সচিব প্রবীর চক্রবর্তী, পূজা পরিষদ সদস্য বাবুল মণ্ডল, ফরিদগঞ্জ পৌর বিএনপির সাবেক আহ্বায়ক আমানত গাজী, পৌর যুবদলের সাবেক সভাপতি ইমাম হোসেন পাটোয়ারী এবং উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসের সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ।







