প্রকাশ : ১৭ অক্টোবর ২০২৬, ১৭:০৮
ফরিদগঞ্জে পুকুরের পানিতে ডুবে ৩ বছরের শিশুর মৃত্যু

ফরিদগঞ্জে বাড়িতে খেলাধুলা করার সময় সবার অগোচরে পুকুরের পানিতে পড়ে আয়মান (৩) নামে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। শনিবার (১৭ অক্টোবর ২০২৬) বেলা ১২টার দিকে উপজেলার সেকদী রামপুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত আয়মান ওই গ্রামের আরিফুল ইসলামের ছেলে।
স্বজনরা জানান, ঘটনার সময় আয়মান বাড়িতে খেলাধুলা করছিলো। এক পর্যায়ে তাকে দেখতে না পেয়ে পরিবারের সদস্যরা অনেক খোঁজাখুঁজি শুরু করেন। পরে বাড়ির পাশের পুকুরের পানিতে তাকে পাওয়া যায়। স্বজনরা দ্রুত তাকে উদ্ধার করে ২৫০ শয্যাবিশিষ্ট চাঁদপুর জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্মরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. নাজমুল হাসান শিশুটির মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।








