প্রকাশ : ০৬ অক্টোবর ২০২৬, ২১:৫৯
বিশ্ব শিক্ষক দিবসে বাবুরহাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের ফুলেল শুভেচ্ছা

বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে চাঁদপুর শহরের বাবুরহাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সম্মানিত শিক্ষকদের ফুলেল শুভেচ্ছা ও শ্রদ্ধা জানানো হয়েছে।
|আরো খবর
সোমবার (৫ অক্টোবর ২০২৬) বিদ্যালয় চলাকালীন প্রধান শিক্ষক তপন কুমার রায়, সিনিয়র শিক্ষক মো. দেলোয়ার হোসেন, মো. নাসির উদ্দিন, সিক্তা রাণী দে, স্বপ্না রাণীসহ সকল শিক্ষককে শিক্ষক দিবসের শুভেচ্ছা জানানো হয়। এ সময় অতিথিবৃন্দ শিক্ষকদের সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করেন।
শুভেচ্ছা প্রদানকালে বক্তারা আশা প্রকাশ করে বলেন, মানুষ গড়ার কারিগর হিসেবে শিক্ষকরা কোমলমতি শিক্ষার্থীদের মাঝে শিক্ষার আলো ছড়িয়ে দিয়ে একটি সুশিক্ষিত ও মেধাভিত্তিক জাতি গঠনে আরও আন্তরিকতার সঙ্গে ভূমিকা রাখবেন।
বিদ্যালয়ের সচেতন অভিভাবকদের পক্ষ থেকে বিশিষ্ট সাংস্কৃতিক কর্মী ও ‘চাঁদপুর কণ্ঠ’-এর প্রতিনিধি পলাশ কুমার দেসহ অন্যান্য অভিভাবকবৃন্দ শিক্ষকদের হাতে এই ফুল তুলে দেন এবং শ্রদ্ধায় সিক্ত করেন।
---







