প্রকাশ : ১৪ সেপ্টেম্বর ২০২৬, ২১:৫২
জাতীয় ইনোভেশন ফেয়ারে সাড়া ফেলেছে চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের 'স্মার্ট গাড়ি' ও 'ঘোরাঘুরি অ্যাপ'

'স্মার্ট গাড়ি' আর নতুন ধাঁচের 'ঘোরাঘুরি অ্যাপ' নিয়ে জাতীয় পর্যায়ে নজর কেড়েছে চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চাঁবিপ্রবি) শিক্ষার্থীরা।
|আরো খবর
রাজধানীর নভোথিয়েটারে আয়োজিত তিন দিনব্যাপী ‘বাংলাদেশ ইনোভেশন ফেয়ার ২০২৬’-এ অংশ নিয়ে নিজেদের এই দুটি উদ্ভাবন প্রদর্শন করছে তারা। বিশ্ববিদ্যালয়ের আইসিটি বিভাগের চেয়ারম্যান সহকারী অধ্যাপক নাজিম উদ্দিনের সার্বিক তত্ত্বাবধানে প্রকল্প দুটি উদ্ভাবন ও উপস্থাপন করেন শিক্ষার্থী তামিম আব্দুল্লাহ, নাজমুল ইসলাম হৃদয়, রাকিবুল হাসান রাতুল ও মো. মুহসাতিম।
সংশ্লিষ্টদের মতে, যথাযথ সরকারি ও বেসরকারি পৃষ্ঠপোষকতা পেলে এই উদ্ভাবন দুটি দেশের বাস্তব প্রেক্ষাপটে বড় ভূমিকা রাখতে সক্ষম হবে। জাতীয় উদ্ভাবন প্রদর্শনীতে এই অংশগ্রহণ তরুণ এই বিশ্ববিদ্যালয়ের জন্য একটি বড় মাইলফলক বলে মনে করছে কর্তৃপক্ষ।
উল্লেখ্য, ‘Innovation Ecosystem Toward Trillion Dollar Economy’ মূল প্রতিপাদ্যে শুরু হওয়া এবারের মেলায় সহস্রাধিক উদ্ভাবন প্রদর্শিত হচ্ছে। যেখানে দেশের উদ্ভাবক, গবেষক, শিল্পপ্রতিষ্ঠান ও বিনিয়োগকারীদের এক সুতোয় বাঁধার উদ্যোগ নেওয়া হয়েছে।








