শুক্রবার, ১৬ অক্টোবর, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ

প্রকাশ : ২৭ আগস্ট ২০২৬, ২১:২৯

বিষ্ণুদীতে ফেসবুকে পোস্ট কেন্দ্র করে একই পরিবারের ওপর দফায় দফায় হামলা ও ছিনতাই, থানায় অভিযোগ

বিশেষ প্রতিনিধি।।
বিষ্ণুদীতে ফেসবুকে পোস্ট কেন্দ্র করে একই পরিবারের ওপর দফায় দফায় হামলা ও ছিনতাই, থানায় অভিযোগ

চাঁদপুর শহরের বিষ্ণুদী এলাকায় পারিবারিক বিরোধ ও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে পোস্ট দেওয়াকে কেন্দ্র করে মারধর, হামলা এবং ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। এসব ঘটনায় একই পরিবারের চারজনের বিরুদ্ধে চাঁদপুর সদর মডেল থানায় পৃথক লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। অভিযোগ সূত্রে জানা যায়, গত ২২ আগস্ট রাতে বিষ্ণুদী রোডের ব্রিজের ওপর বাবুল মিজিকে (৫৫) সংঘবদ্ধভাবে কিল, ঘুষি ও লাঠি দিয়ে পিটিয়ে গুরুতর আহত করা হয়। ভুক্তভোগীর অভিযোগ, ফেসবুকে একটি স্ট্যাটাস ও তুচ্ছ বিরোধের জেরে তার চার ভাতিজা—মানিক মিজি (৪৫), রুবেল মিজি (৩৫), রতন মিজি (৪০) ও রায়হান মিজি (৩০) এই হামলা চালায়।

হামলায় বাবুল মিজি ও তাকে বাঁচাতে আসা এক প্রতিবেশী রক্তাক্ত জখম হন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে চাঁদপুর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করেন। হামলাকারীরা এ সময় বাবুল মিজির ১২ আনা ওজনের একটি স্বর্ণের চেইন ছিনিয়ে নেন বলেও অভিযোগে উল্লেখ করা হয়।

এর আগে, ১২ আগস্ট দুপুরে একই বিবাদীদের বিরুদ্ধে বসতঘরে ঢুকে রেশমা বেগম (২৭) নামে এক গৃহবধূ ও তার শিশুসন্তানকে মারধর এবং হত্যার হুমকি দেওয়ার অভিযোগ ওঠে। এসব ঘটনায় ভুক্তভোগী বাবুল মিজি ও রেশমা বেগম বাদী হয়ে চাঁদপুর সদর মডেল থানায় পৃথক দুটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। ঘটনার সুষ্ঠু তদন্ত সাপেক্ষে অভিযুক্তদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে ক্ষতিগ্রস্ত পরিবারটি।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়