সোমবার, ২৪ আগস্ট, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ

প্রকাশ : ২৪ আগস্ট ২০২৬, ২২:৩৭

জমি-জমা ও ব্যক্তিগত বিরোধের বিষয়ে আইনের আশ্রয় নিতে এমপি শেখ ফরিদ আহম্মেদ মানিকের পরামর্শ

চাঁদপুর কণ্ঠ রিপোর্ট
জমি-জমা ও ব্যক্তিগত বিরোধের বিষয়ে আইনের আশ্রয় নিতে এমপি শেখ ফরিদ আহম্মেদ মানিকের পরামর্শ

জমি-জমা সংক্রান্ত কাগজপত্র এবং ব্যক্তিগত বিরোধের বিষয় নিয়ে জনপ্রতিনিধিদের কাছে না এসে সরাসরি আদালত কিংবা থানায় যোগাযোগ করার জন্যে চাঁদপুরবাসীর প্রতি বিনীত অনুরোধ জানিয়েছেন চাঁদপুর-৩ আসনের সংসদ সদস্য শেখ ফরিদ আহম্মেদ মানিক।

​ নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেয়া এক স্ট্যাটাসে তিনি এই অনুরোধ জানান।

​স্ট্যাটাসে সংসদ সদস্য উল্লেখ করেন, অনেকেই জমি-জমা সংক্রান্ত, বিভিন্ন ব্যক্তিগত বিরোধ ও কাগজপত্র নিয়ে তাঁর কাছে আসেন। তবে এ ধরনের ব্যক্তিগত বিষয়গুলোর মীমাংসা করার বা সরাসরি দেখার সুযোগ তাদের পক্ষে নেই।

​এ বিষয়ে নাগরিকদের আদালতের শরণাপন্ন হওয়ার পরামর্শ দিয়ে তিনি বলেন, “আপনারা অনুগ্রহ করে আদালত অথবা থানায় যোগাযোগ করুন। সেখানে আপনার প্রয়োজনীয় কাগজপত্র যাচাই-বাছাই করে আইন অনুযায়ী সঠিক পরামর্শ ও প্রয়োজনীয় ব্যবস্থা নিতে পারবেন।”

​পরিশেষে তিনি চাঁদপুরবাসীর সহযোগিতা ও বোঝাপড়ার জন্যে আন্তরিক ধন্যবাদ জানিয়ে আশা প্রকাশ করেন যে, সাধারণ মানুষ বিষয়টি অনুধাবন করতে পারবেন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়