রবিবার, ২৩ আগস্ট, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ

প্রকাশ : ২২ আগস্ট ২০২৬, ২৩:২৮

চাঁদপুরে কিশোরকণ্ঠ মেধাবৃত্তি পরীক্ষা ২০২৬-এর রেজিস্ট্রেশন উদ্বোধন

তাইয়্যেব।।
চাঁদপুরে কিশোরকণ্ঠ মেধাবৃত্তি পরীক্ষা ২০২৬-এর রেজিস্ট্রেশন উদ্বোধন

চাঁদপুর শহর শাখার আয়োজনে কিশোরকণ্ঠ মেধাবৃত্তি পরীক্ষা ২০২৬-এর রেজিস্ট্রেশন কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করা হয়েছে। শনিবার (২২ আগস্ট ২০২৬) আল আমিন একাডেমী স্কুল এন্ড কলেজে এ উদ্বোধন ঘোষণা করা হয়। কিশোরকণ্ঠ ফাউন্ডেশন, চাঁদপুর শহর শাখার পরিচালক মোহাম্মদ জাহিদুল ইসলাম মেধাবৃত্তি পরীক্ষার রেজিস্ট্রেশন কার্যক্রম উদ্বোধন ঘোষণা করেন। রেজিস্ট্রেশন ফ্রি ২০০ টাকা। বৃত্তি পরীক্ষায় সর্বোচ্চ নম্বরপ্রাপ্ত প্রতিযোগীর জন্যে থাকবে ল্যাপটপ এবং প্রত্যেক শ্রেণির সর্বোচ্চ নম্বর প্রাপ্তদের জন্যে থাকবে ১ বছরের শিক্ষা উপকরণ। বৃত্তিপ্রাপ্তদের মাঝে ৫ লক্ষ টাকার বৃত্তি প্রদান করা হবে।

শিক্ষার্থীদের মেধা বিকাশ, জ্ঞানচর্চায় উৎসাহ প্রদান এবং প্রতিভাবান শিক্ষার্থীদের অনুপ্রাণিত করার লক্ষ্যে এ মেধাবৃত্তি পরীক্ষার আয়োজন করা হচ্ছে। ২২ আগস্ট শনিবার থেকে রেজিস্ট্রেশন কার্যক্রম শুরু হয়েছে। রেজিস্ট্রেশনের শেষ সময় ১০ অক্টোবর,পরীক্ষার সম্ভাব্য তারিখ ৩০ অক্টোবর ।

চাঁদপুর সদর ও হাইমচর উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের চতুর্থ থেকে দশম শ্রেণির শিক্ষার্থীরা এ বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে। আয়োজকদের পক্ষ থেকে আগ্রহী শিক্ষার্থীদের নির্ধারিত সময়ের মধ্যে রেজিস্ট্রেশন সম্পন্ন করার আহ্বান জানানো হয়েছে। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কিশোর কন্ঠ ফাউন্ডেশনের পরীক্ষা নিয়ন্ত্রক আব্দুর রহমান, অর্থ ও হিসাব সম্পাদক মো. রাশেদ প্রধানীয়া, প্রশ্নপত্র ও একাডেমিক বিষয়ক সম্পাদক মো. সাইফুল ইসলাম, রেজিস্ট্রেশন ও তথ্য ব্যবস্থাপনা সম্পাদক সাইফ আল হাসান সহ ফাউন্ডেশনের অন্যান্য সম্পাদকগণ।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়