বৃহস্পতিবার, ৩০ জুলাই, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ

প্রকাশ : ৩০ জুলাই ২০২৬, ২২:০১

মতলব উত্তরে গালিমখাঁ বেড়িবাঁধ হতে বাংলা বাজার পর্যন্ত সড়কটি বেহাল

সংস্কারের দাবিতে মানববন্ধন

মো. কামরুল হাসান রাব্বি।।
মতলব উত্তরে গালিমখাঁ বেড়িবাঁধ হতে বাংলা বাজার পর্যন্ত সড়কটি বেহাল

মতলব উত্তর উপজেলার গালিমখাঁ বেড়িবাঁধ মেইন রোড থেকে বাংলা বাজার কাঠপট্টি পর্যন্ত সড়কটি আরসিসিকরণের দাবিতে মানববন্ধন করেছে কাঠ ব্যবসায়ী, ক্রেতা, ভ্যান চালক ও এলাকাবাসী।

বৃহস্পতিবার (৩০ জুলাই ২০২৬) বিকেলে তারা বেহাল সড়কটির উপর দাঁড়িয়ে স্থানীয় সংসদ সদস্য আলহাজ্ব ড. মোহাম্মদ জালাল উদ্দিনের দৃষ্টি আকর্ষণ করেন।

এ সময় ব্যবসায়ীরা জানান, ঐতিহ্যবাহী এই বাজারটি আজ রাস্তার জন্যে হারিয়ে যেতে বসেছে। শুধুমাত্র যাতায়াত ব্যবস্থা উন্নত না হওয়ায় আমাদের ব্যবসা বন্ধের পথে। এই বাজারে অনেক স'মিল, নৌকা তৈরির কারখানা, মসজিদসহ দোকানপাট রয়েছে। আমরা চাই দ্রুত এ সড়কটি আরসিসি পাকা করে দেয়া হোক।

ভ্যানচালকরা জানান, এই সড়কটি দিয়ে কাঠ ও নৌকাসহ যাবতীয় মালামাল আনা নেয়া করি। গত বছর একজন ভ্যানচালক মালামালসহ উল্টে পানিতে পড়ে মারা গেছে। আমরা চাই সরকার দ্রুত এ সড়কটি পাকাকরণের ব্যবস্থা গ্রহণ করে আমাদের এই দুর্দশা থেকে মুক্তি দিবেন।

এলাকাবাসী জানান, দীর্ঘদিন ধরে বাংলাবাজারটি জমজমাটভাবে চলে আসছে। কিন্তু প্রধান সড়কটি গাড়ি চলাচলে অযোগ্য হওয়ায় বাজারের ব্যবসায়ীরা এখন পথে বসার মতো অবস্থা হয়েছে। প্রায় ৫০০ মিটার সড়কটি পাকা অথবা আরসিসি পাকা করে দিলে ব্যবসায়ী, ক্রেতা সাধারণ ও মালবাহী গাড়ি যাতায়াত করতে পারতো। রাস্তাটি পাকাকরণের

ব্যবস্থাগ্রহণের জন্যে স্থানীয় এমপি ও প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেছে এলাকাবাসী।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়