মঙ্গলবার, ২৮ জুলাই, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ

প্রকাশ : ২৮ জুলাই ২০২৬, ০৭:৫৯

মীর শপিং কমপ্লেক্স ব্যবসায়ী সমিতির নবগঠিত কমিটির অভিষেক অনুষ্ঠান

ব্যবসা করা হালাল এবং ব্যবসা করাও নবীজির সুন্নাত : বক্তারা

স্টাফ রিপোর্টার।।
মীর শপিং কমপ্লেক্স ব্যবসায়ী সমিতির নবগঠিত কমিটির অভিষেক অনুষ্ঠান
ছবির ক্যাপশন।। চাঁদপুরে মীর শপিং কমপ্লেক্স ব্যবসায়ী সমিতির নবগঠিত কমিটির অভিষেক অনুষ্ঠানে কমিটির সকলকে ফুল দিয়ে অভিষিক্ত করছেন অতিথিবৃন্দ।

চাঁদপুর শহরের জেএম সেনগুপ্ত রোডস্থ জোড় পুকুর পাড়ে মীর শপিং কমপ্লেক্স ব্যবসায়ী সমিতির নবগঠিত কমিটির অভিষেক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৭ জুলাই ২০২৬) রাতে ওই মার্কেটের কাচ্চি ডাইনিংয়ে আয়োজিত অনুষ্ঠানে সমিতির সাবেক সভাপতি আনোয়ার হোসেন বাবুলের সভাপতিত্বে এবং বর্তমান সভাপতি কাজী আলী আশ্রাফ রিপন ও সাধারণ সম্পাদক মো. জিয়াউল হক কাজলের সঞ্চালনায় উদ্বোধন ঘোষণা করেন বিশিষ্ট চিকিৎসক ও মীর শপিং কমপ্লেক্সের স্বত্বাধিকারী ডা. মীর মো. মুনতাকিম হায়দার।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন জেলা বিএনপির সহ-সভাপতি মো. খলিলুর রহমান গাজী,

চাঁদপুর পৌর বিএনপির সভাপতি আক্তার হোসেন মাঝি, চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি সোহেল রুশদী, চাঁদপুর সদর উপজেলা বিএনপির সভাপতি মো. শাহজালাল মিশন ও সাধারণ সম্পাদক মো. হযরত আলী ঢালী, জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ দপ্তরের পরিচালক আব্দুল্লাহ ইমরান, জেলা যুবদলের সাধারণ সম্পাদক অ্যাড. নূরুল আমিন খান আকাশ ও সাংগঠনিক সম্পাদক ফয়সাল আহমেদ বাহার, চাঁদপুর সদর মডেল থানার সেকেন্ড অফিসার মো. ফেরদৌস হোসেন, ইসলামী ব্যাংক চাঁদপুর শাখার ম্যানেজার মো. সাখাওয়াত হোসেন, হাকীম প্লাজা মার্কেট ব্যবসায়ী সমিতির সভাপতি মো. সফিকুল ইসলাম ও সাধারণ সম্পাদক মোতালেব হোসেন মিলন, পূরবী মার্কেট ব্যবসায়ী সমিতির সভাপতি রিন্টু পাটওয়ারী প্রমুখ।

অনুষ্ঠানে বক্তারা বলেন, ব্যবসা করা হালাল এবং ব্যবসা করাও সুন্নাত। আমাদের নবীজিও ব্যবসা করেছেন। ব্যবসাতে শুধু লাভ গুণলেই হবে না, লোকসানও গুণতে হবে। লাভ-লোকসান মিলেই ব্যবসা। তাঁরা আরো বলেন, ব্যবসায় ক্রেতা-বিক্রেতার এক সেতুবন্ধন থাকতে হবে। এখানে কোনো রকম চাঁদাবাজি চলবে না। আমাদের চাঁদপুর-৩ আসনের এমপি, তিনিও একজন ব্যবসায়ী। আপনাদের প্রয়োজনে তাঁকে পাশে পাবেন। তবে সততার মাঝে থাকলে সবাইকে পাবেন।

অতিথিবৃন্দ সমিতির সবাইকে ফুলেল শুভেচ্ছা জানিয়ে অভিষিক্ত করেন। অভিষিক্তরা হলেন :

সভাপতি কাজী আলী আশ্রাফ রিপন, সিনিয়র সহ-সভাপতি মো. আমির খসরু, সহ-সভাপতি মো. নূরুদ্দিন, সাধারণ সম্পাদক মো. জিয়াউল হক কাজল, যুগ্ম সাধারণ সম্পাদক মো. কামরুল হাসান, সাংগঠনিক সম্পাদক মো. শাখাওয়াত হোসেন পলাশ, দপ্তর সম্পাদক সম্ভু পোদ্দার, কোষাধ্যক্ষ মো. সালাউদ্দিন রাসেল মাঝি, প্রচার ও সমাজকল্যাণ সম্পাদক মো. তারিকুল ইসলাম তারেক, কার্যকরী সদস্য কাজী সুমন ও মো. সোহাগ মোল্লা।

অভিষেক অনুষ্ঠান শেষে সবাইকে রাতের খাবার পরিবেশন করা হয়।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়