প্রকাশ : ২৬ জুলাই ২০২৬, ১৫:৫৩
আনোয়ারা ইসলাম আলিম মাদরাসায় পুরস্কার বিতরণ
দেশপ্রেমিক ও ধার্মিক প্রজন্ম গড়ে তুলতে হবে
---জেলা শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ রুহুল্লাহ

চাঁদপুর পৌরসভার ১১নং ওয়ার্ডের দক্ষিণ গুনরাজদী এলাকার আনোয়ারা ইসলাম আলিম মাদরাসায় বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। একই সঙ্গে প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ জাতীয় ফুটবল প্রতিযোগিতায় অংশগ্রহণের লক্ষ্যে দল গঠনের প্রস্তুতি কার্যক্রমও অনুষ্ঠিত হয়।
|আরো খবর
রোববার (২৬ জুলাই ২০২৬) সকাল ১০টায় মাদরাসা প্রাঙ্গণে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চাঁদপুর জেলা শিক্ষা অফিসার মোহাম্মদ রুহুল্লাহ। প্রধান বক্তা ছিলেন জেলা বিএনপির সহ-সভাপতি মো. খলিলুর রহমান গাজী।
প্রধান অতিথির বক্তব্যে মোহাম্মদ রুহুল্লাহ বলেন, দেশপ্রেমিক ও ধার্মিক প্রজন্ম গড়ে তুলতে হবে। এ জন্যে শিক্ষার্থীদের দ্বীনি ও পারিবারিক শিক্ষায় শিক্ষিত করার ওপর গুরুত্ব দেন তিনি। অভিভাবকদেরকে তাদের সন্তানদের পড়াশোনার বিষয়ে নিয়মিত খোঁজ রাখার আহ্বান জানান। পাশাপাশি ফেসবুক ও টিকটকের নেতিবাচক প্রভাব থেকে সন্তানদের দূরে রাখার পরামর্শ দেন।
বিশেষ অতিথির বক্তব্যে চাঁদপুর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের মেডিকেল অফিসার ডা. মো. সৈয়দ আহমদ (কাজল) শিক্ষার্থীদের জন্যে বিনা মূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ বিতরণের উদ্যোগ নেওয়ার আহ্বান জানান। এ বিষয়ে সহযোগিতার আশ্বাসও দেন তিনি।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন বিষ্ণুদী ইসলামিয়া ফাজিল মাদরাসার অধ্যক্ষ মাওলানা মো. জসিম উদ্দিন, চাঁদপুর আহমদিয়া ফাজিল মাদরাসার ভাইস প্রিন্সিপাল মাওলানা মো. মিজানুর রহমান, সিনিয়র শিক্ষক মো. আমিনুল ইসলাম, জেলা ছাত্রদলের আহ্বায়ক মো. ইসমাইল হোসেন পাটোয়ারী, পৌর ১১নং ওয়ার্ড বিএনপির সভাপতি মো. মনির হোসেন ভূঁইয়া, সাধারণ সম্পাদক মো. নাছির উদ্দিন ভূঁইয়া, পৌর যুবদলের সদস্য সচিব আব্দুর রাজ্জাক হাওলাদার, মাদরাসার উপাধ্যক্ষ মাও. মো. ওসমান গণি পাটওয়ারী, ইবতেদায়ী প্রধান মাওলানা মো. মাঈনুদ্দিন ঢালী, মো. নুরে আলম ও সহকারী শিক্ষক আলী হোসেন খান।
উপস্থিত ছিলেন মাদরাসার সাবেক ছাত্র ও চাঁদপুর সরকারি কলেজ ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি শামীম ভূঁইয়া, সাধারণ সম্পাদক মো. ওমর ফারুক, পৌর ছাত্রদলের পাঠাগার বিষয়ক সম্পাদক মো. আব্দুল হান্নান ও ১১নং ওয়ার্ড ছাত্রদলের সভাপতি মো. মানিক গাজী।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাদরাসার অধ্যক্ষ মাওলানা মো. জিয়াউদ্দিন খন্দকার। সঞ্চালনা করেন শিক্ষক মো. কামাল হোসেন। কোরআন তিলাওয়াত করেন দশম শ্রেণির শিক্ষার্থী মো. সাইফুল্লাহ। হামদ-নাত পরিবেশন করেন দশম শ্রেণির শিক্ষার্থী মো. নুরে আলম।
অনুষ্ঠানে শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। সবশেষে বিভিন্ন ইভেন্টে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।






