মঙ্গলবার, ২১ জুলাই, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য

প্রকাশ : ২০ জুলাই ২০২৬, ১৮:৪১

বিশিষ্ট দাবাড়ু এসরার জাহিদ গুরুতর অসুস্থ

গ্রিন লাইফ হাসপাতালে ভর্তি

অনলাইন ডেস্ক
বিশিষ্ট দাবাড়ু এসরার জাহিদ গুরুতর অসুস্থ

কুমিল্লার বিশিষ্ট দাবাড়ু এবং সামাজিক সংগঠন স্টেপ টু হিউম্যানিটি বাংলাদেশ-এর নির্বাহী সদস্য এসরার জাহিদ (৫৬) গুরুতর অসুস্থ অবস্থায় রাজধানীর গ্রিন লাইফ হাসপাতাল লিমিটেডে ভর্তি রয়েছেন।

পারিবারিক সূত্রে জানা গেছে, তিনি গত ১৮ জুলাই ২০২৬ থেকে হাসপাতালের চিকিৎসক ডা. আব্দুল্লাহর তত্ত্বাবধানে চিকিৎসাধীন আছেন। বর্তমানে তাঁর শারীরিক অবস্থা নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে এবং বিশেষজ্ঞ চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী প্রয়োজনীয় চিকিৎসা চলছে।

এসরার জাহিদ বীর মুক্তিযোদ্ধা ও বিশিষ্ট প্রবাসী সাংবাদিক দেলোয়ার জাহিদের কনিষ্ঠ ভ্রাতা। তিনি বর্তমানে হাসপাতালের ১১তম তলার ১১১৫ নম্বর কেবিনে ভর্তি রয়েছেন।

চিকিৎসাসংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, তাঁর চিকিৎসার স্বার্থে এ-পজিটিভ (A+) গ্রুপের রক্তের প্রয়োজন হতে পারে। রক্তদানে আগ্রহী স্বেচ্ছাসেবীদের পরিবারের সঙ্গে যোগাযোগ করার অনুরোধ জানানো হয়েছে।

উল্লেখ্য, গ্রিন লাইফ হাসপাতাল লিমিটেড দেশের অন্যতম বিশেষায়িত বেসরকারি হাসপাতাল হিসেবে আধুনিক চিকিৎসা প্রযুক্তি ও অভিজ্ঞ বিশেষজ্ঞ চিকিৎসকদের মাধ্যমে বিভিন্ন জটিল রোগের চিকিৎসাসেবা প্রদান করে আসছে।--প্রেস বিজ্ঞপ্তি।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়