শনিবার, ০৪ জুলাই, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ

প্রকাশ : ০৪ জুলাই ২০২৬, ০০:২৭

চাঁদপুরবাসীর জন্য দারুণ খবর: কক্সবাজার ও সিলেট রুটে নতুন ট্রেন চালুর প্রক্রিয়া শুরু

সংসদ সদস্যদের আবেদনের প্রেক্ষিতে রেলপথ মন্ত্রণালয়কে প্রধানমন্ত্রীর কার্যালয়ের জরুরি নির্দেশ

মো. জাকির হোসেন ​বিশেষ প্রতিনিধি।
সংসদ সদস্যদের আবেদনের প্রেক্ষিতে রেলপথ মন্ত্রণালয়কে প্রধানমন্ত্রীর কার্যালয়ের জরুরি নির্দেশ
ছবি : প্রতীকী

চাঁদপুরবাসীর দীর্ঘদিনের লালিত স্বপ্ন এবার সত্যি হতে চলেছে। চাঁদপুর থেকে সরাসরি কক্সবাজার এবং সিলেট রুটে নতুন ট্রেন চালু এবং পূর্বে বন্ধ হয়ে যাওয়া ট্রেনসমূহ পুনরায় চালুর আনুষ্ঠানিক প্রক্রিয়া শুরু হয়েছে। চাঁদপুর-৩ আসনের সংসদ সদস্য Scale শেখ ফরিদ আহমেদ এবং চাঁদপুর-৫ আসনের সংসদ সদস্য জনাব মোঃ মমিনুল হক-এর যৌথ আবেদনের প্রেক্ষিতে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার কার্যালয় থেকে এ বিষয়ে দ্রুত ও জরুরি ব্যবস্থা গ্রহণের জন্য রেলপথ মন্ত্রণালয়কে নির্দেশনা দেওয়া হয়েছে।

​গত ২৮ জুন ২০২৬ (১৪ আষাঢ় ১৪৩৩) প্রধানমন্ত্রীর কার্যালয়ের প্রটোকল অফিসার-১ ও সমন্বয় সেলের সদস্য সচিব মোঃ উজ্জ্বল হোসেন স্বাক্ষরিত এক চিঠিতে (স্মারক নং- ০৩.০০.২৬৯০.০০০.০৪.১৪.০০০১.২৬-২২৭) রেলপথ মন্ত্রণালয়ের সচিবকে এই নির্দেশ দেওয়া হয়।

চিঠিতে যা বলা হয়েছে:

রেলপথ মন্ত্রণালয়ের সচিবকে পাঠানো ওই চিঠিতে উল্লেখ করা হয়, সংসদীয় আসন ২৬২ ও ২৬৪ (চাঁদপুর-৩ এবং চাঁদপুর-৫) এর মাননীয় সংসদ সদস্যদ্বয় চাঁদপুর হতে কক্সবাজার ও চাঁদপুর হতে সিলেট রুটে নতুন ট্রেন চালু এবং পূর্বে বন্ধ হওয়া ট্রেনসমূহ পুনরায় চালুকরণের জন্য মাননীয় প্রধানমন্ত্রী বরাবর আবেদন করেছেন। এমতাবস্থায়, এই রুটে নতুন ট্রেন চালু ও বন্ধ ট্রেনসমূহ পুনরায় চালুকরণের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণপূর্বক এ বিষয়ে গৃহীত কার্যক্রমের প্রতিবেদন জরুরি ভিত্তিতে প্রেরণের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।

চাঁদপুরবাসীর দীর্ঘদিনের দাবি:

উল্লেখ্য, চাঁদপুর একটি ঐতিহ্যবাহী নদী বন্দরবাণিজ্যিক শহর। এখান থেকে প্রতিদিন হাজার হাজার মানুষ দেশের বিভিন্ন প্রান্তে যাতায়াত করেন। বিশেষ করে পর্যটন নগরী কক্সবাজার এবং আধ্যাত্মিক রাজধানী সিলেটে যাতায়াতের জন্য চাঁদপুরের মানুষকে নানা ভোগান্তি পোহাতে হতো। এই দুটি রুটে সরাসরি রেল যোগাযোগ চালু হলে চাঁদপুরসহ আশপাশের জেলাগুলোর অর্থনৈতিক চিত্র বদলে যাবে এবং পর্যটন শিল্পে নতুন দিগন্তর উন্মোচন হবে। একই সাথে পূর্বে বন্ধ হয়ে যাওয়া লোকাল ও আন্তঃনগর ট্রেনগুলো পুনরায় চালু হলে সাধারণ যাত্রীদের যাতায়াত আরও সাশ্রয়ী ও সহজ হবে।

​প্রধানমন্ত্রীর কার্যালয়ের এই জরুরি নির্দেশনার পর রেলপথ মন্ত্রণালয় এখন কী পদক্ষেপ নেয়, সেদিকেই তাকিয়ে আছেন চাঁদপুরবাসী। দুই সংসদ সদস্যের এই যৌথ উদ্যোগকে জেলার সর্বস্তরের মানুষ সাধুবাদ জানিয়েছেন।

ডিসিকে /এমজেডএইচ

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়