প্রকাশ : ১২ জুন ২০২৬, ১৫:৩৮
চাঁদপুর অযাচক আশ্রমের নবগঠিত কমিটির প্রথম সভা শনিবার

শনিবার (১৩ জুন ২০২৬) অখণ্ডমণ্ডলেশ্বর শ্রীশ্রীস্বামী স্বরূপানন্দ পরমহংসদেবের 'পুণ্যজন্মস্থান চাঁদপুর অযাচক আশ্রম' প্রাঙ্গণে সকাল সাড়ে ১০ টায় নবগঠিত আশ্রম পরিচালনা পরিষদের গুরুত্বপূর্ণ প্রথম সভা অনুষ্ঠিত হতে যাচ্ছে। উল্লেখ্য যে, সকাল সাড়ে ৯টায় অনুষ্ঠিত হবে আইন বিষয়ক কমিটির গুরুত্বপূর্ণ সভা, যাতে বিজ্ঞ আইনজীবীবৃন্দ উপস্থিত থাকবেন। ২টি সভায় সভাপতিত্ব করবেন আশ্রম অধ্যক্ষ ব্রহ্মচারী শ্রী সুরেশ মজুমদার মহোদয়। বর্তমান বিশ্ব অখণ্ড সংঘ প্রধান শ্রীশ্রীদাদামণি তপনব্রহ্মচারীজী মহারাজ গত ২ মে ২০২৬ তারিখে নবগঠিত আশ্রম পরিচালনা পরিষদ গঠন করে অনুমোদন প্রদান করেছেন। নবগঠিত কমিটির সাধারণ সম্পাদক শ্রী মৃনাল কান্তি দাস সকল সম্মানিত সদস্যকে যথা সময়ে উপস্থিত থাকার জন্যে বিনীতভাবে অনুরোধ জানিয়েছেন।
|আরো খবর
প্রয়োজনে যোগাযোগ : শ্রী মৃনাল কান্তি দাস, ফোন নং- ০১৭৫২-৩৮৪৪৩৬।








