বৃহস্পতিবার, ২১ মে, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ

প্রকাশ : ২১ মে ২০২৬, ২৩:১০

সুজন, চাঁদপুর জেলা শাখার কার্যকরী কমিটির সভা

চাঁদপুর কণ্ঠ রিপোর্ট ।।
সুজন, চাঁদপুর জেলা শাখার কার্যকরী কমিটির সভা

সুশাসনের জন্য নাগরিক-সুজন, চাঁদপুর জেলা শাখার কার্যকরী কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২১ মে ২০২৬) বিকেলে চাঁদপুর প্রেসক্লাব মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়। সভার প্রতিপাদ্য ছিলো 'সচেতন, সংগঠিত ও সোচ্চার জনগোষ্ঠীই গণতন্ত্রের রক্ষাকবচ'।

সভায় সভাপতিত্ব করেন সুজন চাঁদপুর জেলা শাখার সভাপতি অধ্যক্ষ মোশারেফ হোসেন। সভা পরিচালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক রহিম বাদশা। সভায় প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন সুজনের আঞ্চলিক সমন্বয়কারী নাছির উদ্দিন। সভায় আলোচকবৃন্দ বলেন, গণতন্ত্রকে শক্তিশালী করতে হলে নাগরিকদের আরও সচেতন, ঐক্যবদ্ধ ও সক্রিয় হতে হবে। একই সঙ্গে সামাজিক জবাবদিহিতা, স্বচ্ছতা এবং নাগরিক অধিকার প্রতিষ্ঠায় সবাইকে একযোগে কাজ করার আহ্বান জানানো হয়।

আলোচনা সভায় অংশগ্রহণকারীরা গণতন্ত্র চর্চা, সুশাসন প্রতিষ্ঠা, নাগরিক অধিকার রক্ষা এবং স্থানীয় পর্যায়ে জনসম্পৃক্ততা বৃদ্ধির বিষয়ে মতামত তুলে ধরেন। এছাড়া ভবিষ্যতে জেলার বিভিন্ন এলাকায় জনসচেতনতামূলক কার্যক্রম আরও বিস্তৃত করার পরিকল্পনা নিয়েও আলোচনা হয়।

সভাশেষে সুজন চাঁদপুরের সদস্য গিয়াসউদ্দিন মিলনের বাবা এবং আফরোজা মু্ক্তার মায়ের মৃত্যুতে সংগঠনের পক্ষ থেকে শোক জানানো হয় এবং তাঁদের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন সংগঠনের সদস্য এএইচএম আহসান উল্লাহ।

সভায় উপস্থিত ছিলেন সুজনের সদস্য গিয়াসউদ্দিন মিলন, আলম পলাশ, আব্দুল্লাহ আল ফারুক, অ্যাড. মো. শেখ আলম, এএইচএম আহসান উল্লাহ, ওমর ফারুক, মির্জা জাকির, আল ইমরান শোভন, কাদের পলাশ, ফরিদ হাসান, জাহিদুল হক, মাসুদ আলম, শরীফুল ইসলাম, হাসান মাহমুদ, মাইনুল ইসলাম মানিক ও মোরশেদ আলমসহ সংগঠনের অন্য নেতৃবৃন্দ।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়